somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Transaction Period of a Student

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভার্সিটি লাইফ শেষ হবার সাথে সাথে মানুষ দুটো জিনিস উপলদ্ধি করে।
১. সে সফল ভাবে তার শিক্ষাজীবনের বিশাল একটা অংশ সমাপ্ত করেছে। সে এখন সামাজিকভাবে অনেক বড় হয়ে গেছে।
২. সে ছাত্রজীবন থেকে বেকারজীবনে প্রবেশ করেছে। হঠাৎ করে অদ্ভুত কোন জায়গা হতে অসংখ্য দ্বায়িত্ব এবং কর্তব্য চলে এসেছে। অধিকার নামক শব্দটি প্রায় বিলীন অবস্থায়।
গ্রাজুয়েশনের পরপর অধিকাংশ মানুষের চিন্তা হয় চাকরী নিয়ে। মধ্যবিত্ত ঘরের হলে তো কথাই নেই। বেকারজীবনে প্রবেশের পর প্রথম যারা আপনাকে অস্বস্তিকর অবস্থায় আপনাকে ফেলবে তারা হচ্ছে আপনার আত্নীয় স্বজন।“গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করবা? ভবিষ্যতের প্ল্যান কি? ভাবী (আপনার মা), আপনি তো লাখে একটা। আপনার ছেলের তো পড়াশোনা কম্পলিট। কয়দিন পর চাকরী। এখন শুধু সুখ আর সুখ।” ভাবখানা এমন যেন ছাত্র অবস্থায় আপনার পরিবারের দুঃখ দুর্দশার কোন শেষ ছিল না। আর মেয়ে হলে তো ব্যাপারটা আরও এককাঠি সরেস। “বিয়ে দিচ্ছেন কবে? পাশের বাসার ভাবীর চাচাতো বোনের ননদের বান্ধবী তো এখন দুই বাচ্চার মা। অনেক সুখে আছে।” বিশ্বাস করেন আর নাই বা করেন তারা কিন্তু এসব আপনাকে খোঁচা মারার জন্য বলে না। এসব বলে তারা একধরনের আত্নতৃপ্তি পায়। থাকুক না কিছু অদ্ভুত সুখী মানুষ। বেকারজীবনের শুরুতে দ্বিতীয় ধাক্কাটা খেতে হয় চাকরী খোঁজার শুরুতে। বিভিন্ন কোম্পানীর অদ্ভুত স্যালারী স্ট্রাকচার দেখেও apply করা শুরু করেন। “যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই” ধরনের মনোভাব নিয়ে যেখানে পারবেন সেখানে CV জমা দিতে শুরু করবেন। কপাল ভাল হলে ডাকও পাবেন ইন্টারভিউয়ের। ইন্টারভিউয়ের দিন পুরোনো শার্টটি সুন্দর করে ইস্ত্রি করে চলে যাবেন ভাইবা দিতে। গিয়ে দেখবেন আপনার মত আরোও অনেকেই সেখানে বসে অপেক্ষা করছে। এবং বিশ্বাস করুন প্রথম ঝলকে আপনার মনে হবে এরা আপনার তুলনায় অনেক অনেক বেশি যোগ্যতাসম্পন্ন ব্যক্তি। হতাশার মাঝেও একটা চমৎকার ভাইবা আপনি দিবেন। ভাইবা শেষে এবার শুরু হবে চরমতম হতাশার সময়। আপনার ইন্টারভিউয়ের রেজাল্ট আপনি কবে জানবেন, আদৌ জানবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকে যাবে। চাকরী আপনার হচ্ছে না কেন তাও বোঝার কোন প্যারামিটার আপনি জানবেন। এভাবে কয়েকজায়গায় ইন্টারভিউ দিতে থাকবেন। আপনার প্রেমিকা “বড় ছেলে” নাটক দেখে কাঁদবে। আপনার আশেপাশে অনেক সুখী মানুষ ঘুরবে, দুঃখী থাকবেন শুধু আপনিই। এভাবে কিছুদিন পর আপনারাও হঠাৎ এক জায়গায় চাকরী হয়ে যাবে। আপনি আবার দুইটা জিনিস উপলদ্ধি করবেন।
১. সুখের জীবন শেষ। ৯টা - ৬টার জীবনের বাইরে তেমন কিছু আর নাই।
২. জীবনের ১৬/১৭ বছরের পড়াশোনার ফলাফল হাতে এসে পড়েছে। কানে হেডফোন দিয়ে pink floyd এর comfortably numb শুনছেন। হঠাৎ খেয়াল করবেন I’ve become comfortably numb এর প্রকৃত বাংলা হচ্ছে 'আমি আরামসে চোদনা হয়ে গেছি।' আসলেও তাই। চোদনা হয়ে বসে থাকবেন। লক্ষ্যে পৌঁছে গেলে কি করতে হয় তা তো আর আপনার জানা নেই।
সুখ একটি মরিচীকা। মরিচীকা হাতে পেলে কি করতে হয় কে জানে? যখন জানা যাবে তখন হয়ত আবার লিখব। আপাতত এখন অফিস করি। 
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×