somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন নিজে দান করি এবং অন্যকে উৎসাহিত করি।

০৮ ই মে, ২০২১ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দান সদকা উত্তম ইবাদত। আল্লাহ তাওয়ালা মানুষ সৃষ্টি করে দৈনন্দিন কার্যাবলী নির্ধারণ করেছেন পবিত্র কোরআন এর মাধ্যমে। কোরআন শরীফ হচ্ছে মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। পবিত্র কোরআনের সুরা বাকারার ২৫৪ নং আয়াতে আল্লাহ পাক বলেছেন," হে বিশ্বাসীগণ! আমি যা তোমাদের দিয়েছি, তা থেকে দান কর।"
মহানবী (সঃ) সব সময় দানকে উৎসাহিত করেছেন। আল্লাহ তাওয়ালা সঞ্চয় না করে দান করতে উৎসাহ দেন এবং সুরা হুমাযাহ এর ১ও২ নং আয়াতে বলেন," দূর্ভোগ প্রত্যেকের যে, পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে,যে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গননা কর।"
আমাদের যার যে সম্পদ আছে তা থেকেই দান করার নির্দেশনা দিয়ে সুরা বাকারার ৩নং আয়াতে আল্লাহু বলেন," ঐ খোদাভীরুগণ এমন যে, বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বস্তুসমূহের প্রতি এবং নামাজ কায়েম করে আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে।"
দান বা সদকায় রয়েছে বহুবিধ উপকারিতা ও অর্থনৈতিক,সামাজিক ও ধর্মীয় ফজিলত। আল্লাহ তাআলা সুরা বাকারার ২৭১ নং আয়াতে বলেন, 'যদি তোমরা দান প্রকাশ্যে করো, তবে তা উত্তম; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো, আল্লাহ তা অবগত আছেন।
আসুন আমরা আমাদের সামর্থ্যের মধ্যে দান করি নিকট আত্মীয় ও পাড়া-প্রতিবেশীদের মধ্যে যারা অসহায়-দরিদ্র তাদের সাহায্য করি।
রমজান মাসে দান করলে সওয়াব বহুগুন বৃদ্ধি পায়। আসুন এই পবিত্র মাসে দানের পরিমাণ বৃদ্ধি করি এবং সম্পদের যাকাত প্রদান করি। সঠিকভাবে যাকাত প্রদান করলে সম্পদ কমে না বরং বৃদ্ধি পায়। কারণ যাকাত দিলে সম্পদ পবিত্র হয় আর পবিত্র সম্পদে আল্লাহ বরকত দান করেন।
ধনীদের সম্পদে থাকে গরিবের অধিকার এবং যাকাত প্রদানের মাধ্যমে গরিবের হক আদায় করা হয়। সঠিকভাবে যাকাত প্রদান করলে সমাজের দরিদ্র মানুষের সংখ্যা হ্রাস পায় এবং ধীরে ধীরে ধনী-গরীবের বৈষম্য দৃর হয়।
আসুন আমরা সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে এবং আখিরাতের পাথেও যোগাড় করতে সাধ্যমত দান সদকা করি, সম্পদের যাকাত দেই। নিজে সৎকর্ম করি এবং অপরকে সৎকাজের পরামর্শ দেই। আল্লাহ্ আমাদের ভালো কাজ করার তৌফিক দিন। আমিন।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২১ সকাল ১০:৪১
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×