somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় হারিয়ে গেল সেই ইলিশ মাছের স্বাদ ও ঘ্রাণ?

১৩ ই মে, ২০২১ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেই সেই ইলিশের স্বাদ ও ঘ্রাণ। আমাদের ছোট্ট বেলায় ইলিশ মাছ ছিল এক আরাধ্যোর বিষয়। যেমন ছিল অপ্রতুলতা তেমন ছিল স্বাদ। সব সময় হাট বাজারে ইলিশ মাছ পাওয়া যেত না। সাধারণত বর্ষাকালে হাটের দিন দূরের কোথাও থেকে মাছের ব্যাপারীরা বরফ দিয়ে ঢেকে কয়েক ঝুড়ি ইলিশ মাছ নিয়ে আসত। আমাদের মুরব্বীরা অনেক কষ্টের ফসল সোনালী আঁশ খ্যাত পাট বিক্রি করে একটা ইলিশ মাছ কিনে আনত। ইলিশ মাছ আনলে সেদিন বাড়িতে এক আনন্দ বিরাজ করতো। নিজের বাড়ি ইলিশ মাছ রান্না করলে তার ঘ্রাণ পাশের বাড়ি চলে যেত। তখনকার দিনে ভালো কিছু রান্না করলে প্রতিবেশিকে এক বাটি রান্না তরকারি দেওয়ার রীতি প্রচলিত ছিল। তখনকার ইলিশের স্বাদই ছিল অন্য রকম। একবার খেলে স্বাদের কথা অনেক দিন মনে থাকতো। আগে যেখানে পাশের বাড়ির ইলিশ মাছের ঘ্রাণ নাকে চলে আসত বর্তমানে নাকের কাছে নিলেও ইলিশের কোন ঘ্রাণ পাওয়া যায় না। স্বাদ ও পাওয়া যায় না বর্তমানের ইলিশ মাছের। এখন হাত বাড়ালেই পাওয়া যায় বিভিন্ন সাইজের ইলিশ। কিন্তু নাই সেই ইলিশের স্বাদ ও ঘ্রাণ। এখন যখন বাজারে পদ্মার ইলিশ, চাদঁপুরের ইলিশ, চট্টগ্রামের ইলিশ, বার্মার ইলিশ ও বরিশালের ইলিশ এর আধিপত্য তখন আমি খুঁজি ছোট্ট বেলার সেই স্বাদ ও ঘ্রাণ যুক্ত ইলিশ। ঐতিহ্যবাহী ইলিশ আজ জাতীয় মাছের মর্যাদা পেয়েছে কিন্তু হারিয়েছে তার গুনাগুন।
এক সময় খাবার হিসেবে কোরমা-পোলাও এর যেমন ছিল নাম ডাক তেমন ছিল স্বাদ ও সুগন্ধ। পোলাও এর চাল যে ধান থেকে পাওয়া যেত সেই ধানের ক্ষেতের পাশ দিয়ে হেঁটে গেল যে ঘ্রাণ বা সুগন্ধ পাওয়া যেত আজ কাল পোলাও ক্ষেতে বসেও সে ঘ্রাণ পাওয়া যায় না। অথচ নামে বেনামে সুন্দর প্যাকেটজাত চিনি গুড়া পোলাও চালের অভাব নেই। আধুনিক যুগে আমাদের প্রাপ্তি কতটুকু। যাযাবর এর কথায় বলতে হয় আধুনিক বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ।
এক সময় বংশীয় পদমর্যাদার গুরুত্ব যেমন ছিল তেমনি ছিল প্রভাবশালী ব্যক্তিত্ব যাদের ছিল আত্মমর্যাদাবোধ এবং সকলে তাঁদের সম্মান করতো। চৌধুরী আর খন্দকার, চোখ বুজিলে অন্ধকার এই নীতির উপর ভর করে এখন আর কেউ বংশের গৌরব করে না বা কেউ বংশ মর্যাদার গুরুত্ব দেয় না। এক সময় বলা হতো, জাতের মেয়ে কালো ভালো,নদীর পানি ঘোলা ভালো। এখন কেউ এসব মানে না। যেমন কমেছে মানুষের ব্যক্তিত্ব তেমনি কমছে মানুষের সম্মান। এখন মানুষ ছুটে চলছে নিরন্তর এক অজানা উদ্দেশ্যে। ক্লান্ত হয়ে বুঝতে পারবে আলো ভেবে আলেয়ার পিছনে ছুটেছি। টাকা সে তো মরীচিকা যে কখনও ঐতিহ্যের কাছে পৌছাতে দিবে না। আমু।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২১ বিকাল ৫:২১
১৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

ফতোয়া যখন আইসক্রিম: ক্ষমতার গরমে গলে, মার্কিন বাতাসে জুড়ায়!

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:২৩




মুখে জিকির আর অন্তরে ডলারের ফিকির—ধর্মের নামে এই লেভেলের "মাল্টিটাস্কিং" মুনাফেকি কি আপনিও খেয়াল করেছেন?
ঈমানের তলোয়ার শুধু গরিবের ওপর চলে, আর হোয়াইট হাউজের সামনে গেলেই কেন এদের লুঙ্গি কোঁচা... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

×