somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল কোরআন হচ্ছে পূর্নাঙ্গ জীবন বিধান

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আল্লাহ তাওয়ালা মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরাজীব হিসেবে। মানুষকে দিয়েছেন নিজের দুই পায়ে দাড়ানোর ক্ষমতা এবং মেরুদন্ডের উপর ভর করে মাথা উঁচু করে চলার ক্ষমতা।সেই সাথে দিয়েছেন জ্ঞান-বুদ্ধি সম্পন্ন উন্নত মস্তিস্ক। সঠিক পথের দিশা দিতে পাঠিয়েছেন অসংখ্য নবী-রাসুল। সর্বকালের শ্রেষ্ঠ মহামানব আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ(সঃ) এর মাধ্যমে মানব জাতির জন্য আল্লাহর শ্রেষ্ঠ উপহার পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা আল কোরআন। আল-কোরআন হচ্ছে সর্বকালের সমগ্র মানবজাতির পথ নির্দেশক। কোরআন শরীফে আছে আমাদের দৈনন্দিন সকল কার্যাবলীর নির্দেশনা। আমাদের অর্থণীতি, সমাজনীতি, পারিবারিক সম্পর্কসহ সব বিষয়ে আলোচনা করা হয়েছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনে। মানবজাতির উত্তম অনুকরনীয় ও অনুসরনীয় আদর্শ হচ্ছে কোরআন শরীফ। সকল বিষয়ে ধারনা দেওয়া আছে এই মহাগ্রন্থে। মহাগ্রন্থ আল কোরআন এক শাশ্বত গ্রন্থ। বিজ্ঞানের চরম উৎকর্ষের এই যুগে মানুষ তার মধ্য থেকে নতুন নতুন অনেক তত্ত্ব ও উপাত্ত আবিষ্কার করছে। শিল্প-সাহিত্য, সামাজিক নীতি-আদর্শ, সমরনীতি, রাজনৈতিক দিকনির্দেশনা, যুগ-জিজ্ঞাসার জবাব, সব কিছুই রয়েছে এ কোরআনের মধ্যে। পবিত্র কোরআনই সব মানব হিতৈষী জ্ঞান-বিজ্ঞানের আধার বা মৌলিক সূত্র। কিন্তু আমরা যারা শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোরআন অধ্যয়ন করি তাদের কাছে পবিত্র কোরআনের সেই জ্ঞানভাণ্ডার কখনোই উন্মোচিত হয় না। তবে কোরআনে বর্ণিত উলুল-আলবাব বা গভীর জ্ঞানের অধিকারীগণই পবিত্র কোরআনের সেই বিজ্ঞানময় বাণীসমূহের প্রকৃত অর্থ অনুধাবনে সক্ষম। আমাদের দৈনন্দিন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে করতে জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করতে নিয়মিত কোরআন পাঠ করা জরুরী। কোরআন শুধু দেখে দেখে পাঠ বা নাজিরা তেলাওয়াত করলে হবে না। কোরআনের ভাষা বুঝতে হবে এবং সেই আলোকে জীবন ধারন করতে হবে। এই বিষয়ে আল্লাহ তাওয়ালা পবিত্র কোরআনের সুরা ক্বামার এর ১৭ নং আয়াতে বলেছেন,“ নিশ্চয় আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?” সুতরাং কোরআন অনুধাবন করা কঠিন নয়। আমরা যারা আরবি ভাষা সম্পর্কে বিস্তর জ্ঞান রাখিনা তাদের উচিৎ বাংলায় অনুবাদকৃত কোরআন পড়ে আল্লাহর নির্দেশাবলী সম্পর্কে জানা এবং জীবনে পথ চলার পথে তা মেনে চলা। আমাদের দেশে যে সকল ইসলামিক পন্ডিত বা হুজুর বা মওলানা বা মাদ্রাসায় পড়া শিক্ষিত সমাজ তাদের উচিৎ নিজে কোরআন পড়া এবং অন্যদের কোরআন পড়তে উৎসাহিত করা। অথচ তাদের অনেকের আচরনে তা প্রকাশ পায় না। তারা মনে করে যে সকলে কোরআন পড়ে সত্য জেনে ফেললে তাদের ধর্ম ব্যবসার ক্ষতি হতে পারে বা তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা ধর্ম নিয়ে রাজণীতি করা জনসমর্থন পাবে না। তাই কোন ধর্মীয় কোন আলোচনা বা ওয়াজ মাহফিলে নানান বিষয়ে গাল-গপ্প হলেও কোরআন পাঠের গুরুত্ব বা কোরআন পাঠে উৎসাহ দিয়ে আলোচনা করে না। তাদের আলোচনায় কোরআন পাঠের আগ্রহ হারিয়ে মকমলের কাপড়ে জড়িয়ে চাঙ্গে (উচু তাক) উঠিয়ে রাখে সাধারণ জনগন। অথচ কোরআন হচ্ছে নিয়মিত পাঠকরা ও অর্থ অনুধাবন করার মতো বই।
আসুন আমরা সবাই নিয়মিত কোরআন পাঠ করি এবং কোরআনের আলোকে জীবন ধারন করি। আল্লাহ আমাদের সঠিক পথে জীবন ধারনের তৌফিক দিন। আমিন।

সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২১ বিকাল ৩:১৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×