somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা যেন সাইনবোর্ড সর্বস্ব না হই

০৩ রা জুন, ২০২১ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের সকলেরই সঠিক শিক্ষা বা প্রকৃত শিক্ষা গ্রহন জরুরী। গড্ডালিকা প্রবাহে বা হুজুগে মাতালের মতো কাউকে অন্ধ অনুকরন না করি। কারো কোন ভালো গুন থাকলে তা অনুকরন না করে অনুসরন করি। যাচাই-বাছাই করে ভালো জিনিস গ্রহন করি। সর্বদা সত্য পথ সঠিক মত অনুসরন করি। সাদাকে সাদা কালোকে কালো , মন্দকে মন্দ ও ভালো কে সর্বদা ভালো বলতে শিখি।বিজয়ীদের প্রভাবে নয় সত্যের আলোকে সঠিক ইতিহাস লিখি।
একজন প্রকৃত জ্ঞানীকে আমরা সম্মান ও শ্রদ্ধা করবো কিন্ত তিনি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, নামী বিশ্ববিদ্যালয়ের দামী ডিগ্রীধারী বলে তাকে জ্ঞানীর কাতারে ফেলে প্রকৃত জ্ঞান চর্চাকে বাধাগ্রস্থ্য না করে তাকে মানুষ হিসেবে সম্মান করবো।
একজন সমাজের ধনাঢ্য ব্যক্তি তিনি যদি তার অর্থ সমাজ উন্নয়নে ব্যয় না করেন, গরীব-দূঃখীদের সহযোগিতা না করেন তবে তাকে গরীবে উপর তাকে প্রাধান্য দেওয়ার দরকার নাই।
আমাদের মানসিকতা এখন হীনমন্যতা এবং দৈনতায় ভরপুর। আমরা প্রকৃত সত্য অনুধাবন না করে সাইনবোর্ড বা উপরের আবরন বা খোলস দেখে মুল্যায়ন করি। একজন ব্যবসায়ী যার প্রচুর অর্থ আছে কিন্তু কৃপণ এবং হাতে একটা সিলভারে আংটি পরে আছে আমাদের ভুল ধারনা তার সিলভারের আংটিকে হিরার আংটি হিসেবে প্রচার করে । অন্যদিকে একজন গরীব মানুষ তার সারাজীবনের সঞ্চয় দিয়ে বউকে একটা সোনর হার গড়ে দিয়েছেন আমরা তাকে সিটি গোল্ড বা এমিটেশন বলে ধরে নিচ্ছি। এই ভুল ধারণা থেকে বের হয়ে সঠিক তথ্যের আলোকে মূল্যায়ন করতে শিখতে হবে।
একজন মফাস্বল শহরের অখ্যাত কলেজ থেকে স্নাতক হয়েছেন বলে তিনি কম জানেন বা রাজধানীর নাম করা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়েছেন বলে বেশি জানেন বলে মূল্যায়নের মাপকাঠি নির্ধারন না করে প্রকৃত পক্ষে যে বেশি জানে তাকে মূল্যায়ন করা উচিৎ।
তেলাকচু দেখতে ভালো হলেও খাওয়ার উপযুক্ত না কিন্ত পানিফল দেখতে যেমনই হোক যথেষ্ট পুষ্টিগুন সমৃদ্ধ। তাই বাহ্যিক চাকচিক্যই মুখ্য বিষয় নয়। ছোট বেলায় বইতে পড়েছি, ভাব সম্প্রসারণ করেছি , ভালো নম্বর পেয়ে পরীক্ষায় পাস করেছি কিন্তু জীবন চলার ক্ষেত্রে সঠিক প্রয়োগ করতে পারি নাই ,“চকচক করলেই সোনা হয় না”। এক কবি তার গানে লিখেছেন,“ সাদা কাপর পড়লে যেমন মনটা সাদা হয় না, একতারা টা হাতে নিলেই বাউল হওয়া যায়না। আগে মনটা বাউল করে নে।”। আমরা কি এখান থেকেও কিছু শিখেছি। এখনো আমরা ঠক মানুষের মন ভোলানো কথায় ভুল পথে পা বাড়াই আর সৎ উপদেশ শুনলে বিরক্ত হই। এ যেন “ সত্য কথায় বন্ধু বেজাড়”। তারপরও আমাদের সত্য কথা বলতে হবে। কারন সত্যই চিরন্তন ও চিরস্থায়ী। মিথ্যা সাময়িক এবং ধ্বংসের মূল কারন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২১ সকাল ১০:৩৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×