somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উচ্চ শিক্ষা ও নারীর ক্ষমতায়নঃ

০৫ ই জুন, ২০২১ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিক্ষা গ্রহন নারী-পুরুষ উভয়েরই জন্যই প্রয়োজন। প্রয়োজনীয় শিক্ষা মানুষ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে প্রকৃতি থেকেই পেয়ে থাকে যা দ্বারা দৈনন্দিন কার্যাবলী করা সম্ভব। প্রাথমিক শিক্ষা মানুষকে অর্জিত জ্ঞানকে লিখতে এবং হিসাব নিকাশ করতে সহায়তা করে। কারিগরি শিক্ষা যন্ত্রপাতি পরিচালনা ও কারিগরি কাজ করতে সহায়তা করে। উচ্চ শিক্ষা মানুষকে তার মানবীয় গুনাবলী ফুটিয়ে তুলতে সহায়তা করে। উচ্চ শিক্ষা সবার জন্য প্রযোজ্য নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চা শিক্ষা প্রদানে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই আছে শুধু সার্টিফিকেট তৈরীর কারখানা। তাই সকলের ক্ষেত্রে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ ও নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে তাই বিশেষ প্রয়োজন ছাড়া নারীদের উচ্চ শিক্ষা সমাজের জন্য ভালো ফলাফল বয়ে আনতে সক্ষম নয়। আমাদের দেশের উচ্চ শিক্ষা মেয়েদের করেছে অস্থিতিশীল। শিক্ষার তিনটি স্তর রয়েছে। যে প্রথম স্তরে প্রবেশ করে সে অহংকারী হয়ে ওঠে, যে দ্বিতীয় স্তরে প্রবেশ করে সে বিনয়ী হয় আর যে শিক্ষার তৃতীয় স্তরে প্রবেশ করে তিনি মনে করেন তিনি কিছুই জানার সুযোগ পান নি তাকে আরও অনেক কিছু শিক্ষা গ্রহন করতে কবে। আমাদের উচ্চশিক্ষিত মেয়েরা জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করে অহংকারী হয়ে ওঠে। অহংকার পতনের মূল। উচ্চ শিক্ষা গ্রহন করে মেয়েরা বিয়ে এবং সংসারে মনোযোগ হারিয়ে ফেলে। মাস্টার্স পাশ করতে গিয়ে একটা মেয়ে বিয়ের বয়স পার করে ফেলে তার চেহারার লাবণ্য হারিয়ে যায় ফলে উপযুক্ত পাত্র মেলা ভার। আবার অনেক মেয়ে রূপ-লাবণ্য ধরে রাখলেও অহংকারে উপযুক্ত ছেলে না পেয়ে আজীবন কুমারী থাকার সিদ্ধান্ত নেন। আবার অনেক মেয়ে চাকুরী/ব্যবসা/ক্যারীয়ার নিয়ে এতো বেশি ব্যস্ত হয়ে পড়ে যে বিয়ে করার সময় পান না। আর যে সকল উচ্চ শিক্ষিত মেয়ে বিয়ে-শাদী করা সুযোগ পান তারা সংসারে মনোযোগী হতে পারে না। দৈনন্দিন সংসারের কাজ তাদের কাছে অপাংতেয় বা অপ্রয়োজনীয় বা কাজের লোকের কাজ মনে করে। তাই শিক্ষিত মেয়েরা (তথাকথিত শিক্ষিত) অর্জিত জ্ঞানকে সংসারে কাজে না লাগিয়ে ভুল জায়গায় এসেছে মনে করে আফসোস করে সোনার সংসারকে নরকে রূপান্তর করে ছাড়ে। ইসলাম ধর্মে নারীদের যে মূল্যায়ন করেছে বা তাদের যে সংসারধর্মের শিক্ষা দিয়েছে তা অশিক্ষার ছোবলে পড়ে খুইয়েছে। নারীর ক্ষমতায়ন এর নামে নারীদের ঘরের বাইরে এনে ইসলাম ধর্ম বা মুসলিম উম্মার ক্ষতি করা যে পশ্চিমা বিশ্বের নীল নকশা তা নারীবাদী বা নারী উদ্যোক্তারা টের পাচ্ছেন না। বাংলাদেশের একমাত্র গারো উপজাতি মাতৃপ্রধান। কিন্তু তথা কথিত শিক্ষিত নারীগণ সমগ্র সমাজ ব্যবস্থায় নারীদের প্রাধান্য দিতে গিয়ে প্রচলিত সমাজে বিশৃংখলা তৈরীতে অগ্রণী ভূমিকা রেখে চলছে। চাকুরীজীবি নারীরা সংসারে পান থেকে চুন খসলে ডিভোর্স দিয়ে নিজেকে স্বাবলম্বী পরিচয় দিচ্ছে। নারীর ক্ষমতায়নে কি পরিবার বা সমাজের ক্ষমতায়ন হচ্ছে এটা এখন ভেবে দেখার বিষয়।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২১ বিকাল ৫:২২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×