somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বংশ গৌরব ও মুন্সী সমাচার

০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নকুল কুমারের একটা গানে আছে,
“ চৌধুরী আর খন্দকার
চোখ বুজিলে অন্ধকার”

সত্যিই তাই বংশ গৌরব করে লাভ নাই। মৃত্যুর পর মানুষের আমল বা কাজই মানুষকে অমর করে রাখে তিনি কোন বংশে জন্মেছিল সেটা মুখ্য কথা নয়।


আবার একটা কথা প্রচলিত আছে যে,“ দাদার নামে গাধা, বাবার নামে আধা এবং নিজের নামে শাহাজাদা”। তাই নিজের কর্মগুনে নিজেকে প্রতিষ্ঠিত করাই জীবনের লক্ষ্য হওয়া উচিৎ। নাম মানুষকে বড় করে না মানুষই কাজের মাধ্যমে নামকে বড় করে তোলে।

“মুন্সী” এমনই একটা বংশীয় পদবী যা কাজের দক্ষতা স্বরুপ প্রদান করা হয় বা অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য এই পদবী গ্রহন করা হয়। মুন্সী মানে এক্সপার্ট ইন ওয়ার্ক অর্থাৎ কাজে দক্ষ। কেই কাজে দক্ষতা প্রদর্শন করলে বলা হয় তাঁর কাজে মুন্সীয়ানা আছে।

মুন্সি ( উর্দু: مُنشی‎‎ ; হিন্দি: मुंशी; বাংলা: মুন্সি) মূলত একটি ঠিকাদার, লেখক, বা সচিবের জন্য ব্যবহৃত ফার্সি শব্দ, এবং পরবর্তীতে মুগল সাম্রাজ্য ও ব্রিটিশ ভারতে নেটিভ ভাষা শিক্ষক, বিভিন্ন বিষয় বিশেষত প্রশাসনিক নীতি, ধর্মীয় গ্রন্থ, বিজ্ঞান এবং দর্শনশাস্ত্রের শিক্ষকদের জন্য ব্যবহৃত হয়। এবং ইউরোপীয়দের দ্বারা নিযুক্ত সচিব এবং অনুবাদক ছিল।

মুন্সি ( ফার্সি: منشی‎‎ ) একটি ফার্সি শব্দ যা বিশেষ করে ব্রিটিশ ভারতে ভাষার উপর কর্তৃত্ব অর্জনের জন্য সম্মানিত শিরোনাম হিসাবে ব্যবহৃত হয়। তাদের পূর্বপুরুষদের থেকে উপাধিটি পেয়েছিল এবং যাদের মধ্যে অনেকেই বিভিন্ন রাজ্যে মন্ত্রী ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এটি তাদের খ্যাতি হিসাবে গণ্য করা হয়। আধুনিক ফারসি ভাষায়, এই শব্দ প্রশাসকদের, বিভাগের প্রধানদের বুঝানোর জন্য ব্যবহার করা হয়।
প্রশাসক, বিভাগীয় প্রধান, হিসাবরক্ষক, এবং ব্রিটিশ ভারতে সরকারের দ্বারা নিযুক্ত সচিব, মুন্সি নামে পরিচিত ছিল। পারিবারিক নাম মুন্সি পরিবার দ্বারা গ্রহণ হতো যারা পূর্বপুরুষদের এই উপাধি দ্বারা সম্মানিত করা হতো এবং বিভিন্ন অফিসের প্রশাসনের জন্য দায়ী ছিল। এবং এই পরিবারগুলি (নির্বাচনী) ছিল এবং তাদেরকে খ্যাতি হিসাবে গণ্য করা হয়। "মুন্সি” উপাধী প্রাপ্ত আবদুল করিম ছিলেন একজন মূল্যবান ও সম্মানিত ভারত বিষয়ক উপদেষ্টা অথবা রানী ভিক্টোরিয়ার সহযোগী-শিবির।

সবশেষে বলা যায়, আগের দিনের মুন্সী ই বর্তমান কালের সচিব বা দক্ষ প্রশাসনিক কর্মকর্তা। যদিও অনেকে ভুল করে মোল্লা ( ধর্মীয় নেতা বা মসজিদের ইমাম) এর সাথে মুন্সীদের মিলিয়ে ফেলেন।
বর্তমানে বংশীয় গৌরব কাজের সমন্বয় সাধন করে সচিব হিসেবে ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন মুন্সী মোঃ শাহবুদ্দীন আহমেদ, টিপু মুন্সী বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন সফলতার সাথে। ব্রিটিশ আমলে গোবিন্দপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ খয়রাত আলী মুন্সী।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে বীরশ্রেষ্ঠ খেতাব অর্জন করেন মুন্সি আব্দুর রউফ।
গদ্য সাহিত্যে দক্ষতার জন্য রাম রাম বসু কেরি সাহেবের মুন্সি নামে খ্যাতি অর্জন করেন। আবার প্রমথনাথ বিশী “কেরি সাহেবের মুন্সি” নামে উপন্যাস লিখে অমর হয়ে আছেন।

এছাড়াও মুন্সী হাকিমউদ্দীন, মুন্সি প্রেমচাঁদ,কানহাইয়েলাল মানিকলাল মুন্সী,আবদুল্লাহ ইবনে আবদুল কাদির নিজ নিজ কর্মগুনে স্মরনীয় হয়ে আছেন আমাদের মাঝে।



সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×