somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাজ আমাদের ইতিবাচক পরিবর্তন এর দায়িত্বও আমাদের।

২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সমাজ আজ বড় অস্থিতিশীল। ঘুষ, দূর্ণীতি,অন্যায়,অত্যাচার, অবিচার মানবজীবনকে করে তুলেছে অসহনীয়। এর জন্য দায়ী কুশিক্ষা,মূল্যবোধের অবক্ষয় ও ধর্মীয় চেতনার অভাব।আমি আপনি সবাই এই সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী। দূর্ণীতিবাজরা আমার আপনার আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশী। তাদের অপরাধের প্রতিবাদ না করে তাদের খারাপ কাজে উৎসাহিত করি। সমাজের উঁচু আসনে সমাদর করে বসতে দেই। তাই তারা সংশোধনের প্রয়োজন অনুভব না করে আরও বেশি অন্যায় করার সুযোগ পায়। এখনই সময় দূর্ণীতিবাজদের লাগাম টেনে ধরার। সমাজটা আমাদের ইতিবাচক পরিবর্তনের দায়িত্বও আমাদের। সাময়িক সুবিধা পাওয়ার আশায় সত্যকে পাশ কাটিয়ে মিথ্যার পক্ষে অবস্থান নিয়ে অনিয়ম দূর্ণীতিকে বরণ করে সমাজটাকে পঙ্গু করে ফেলেছে কিছু মানুষরূপী অমানুষ। মানুষ রূপী হায়েনারা ঐক্যবদ্ধ আর তথাকথিত ভালো মানুষগুলো বিচ্ছিন্ন। তাই সত্যের পক্ষে লোক নিজেদের একা মনে করে ভয় পায় মিথ্যার মুখোমুখি হতে। তারা জানে না যে সত্যে ও ন্যায়ের পক্ষে আল্লাহ্ থাকেন। ষড়রিপু তাদের মানবীয় গুনাবলী প্রকাশে বাধা দেয়। আব্বাসীয় খিলাফত যখন মঙ্গোলীয় বাহিনীর হাতে নির্মমভাবে ধ্বংস হয় তখন মিশরের স্বল্পকালীন সম্রাট সাইফউদ্দিন কুতস একাই মঙ্গোল বাহিনীকে প্রতিরোধ করার ঘোষণা দেন। তাঁর সৎ সাহসের পক্ষে সভাসদ অবস্থান নিয়ে সৈন্য বাহিনী সংগঠিত করে হালাকুর বাহিনীকে সমূলে বিনাশ করে ইসলামী ঐতিহ্য পুনরুদ্ধার করেন। সুতরাং প্রত্যেকেই যদি সত্যের পক্ষে অবস্থান নেয় তবে সমাজ থেকে দূস্কৃতিকারীরা পালাতে বাধ্য।সত্য সুন্দর ও চিরস্থায়ী । মিথ্যা কুৎসিত ও ধ্বংসপ্রাপ্ত। আসুন সবাই সত্যকে আকড়ে ধরি।অন্যায় দূর্ণীতির বিরুদ্ধে লড়াই করি। জয় আমাদের সুনিশ্চত। ইনশাআল্লাহ। আসুন সবাই মানুষ হতে নিজেদের ষড়রিপু বা মনের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করি এবং সুন্দর জীবন গড়ি। কাম,ক্রোধ,লোভ,মোহ, মদ/অহংকার,মাৎসর্য/হিংসা হচ্ছে প্রকাশ্য শত্রু শয়তানের ছয়টি গোপন অস্ত্র যাকে ষড়রিপু বলে। ষড়রিপু বা মনের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে আদর্শ মানুষ হিসেবে আত্মপ্রকাশ করাকে বলে জিহাদে আকবর বা বড় জিহাদ। আল্লাহ্ আমাদের সবাই বড় জিহাদে জয়লাভের সুযোগ দিন।

মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য এই শ্লোগানকে সামনে রেখে আমরা ভালো কিছু করার দৃঢ় ইচ্ছা করতে পারি আজকের এই পবিত্র দিন থেকে। আমাদের মৃত্যু নিশ্চিত জেনেও আমরা অতিরিক্ত অর্থের পিছনে ছুটে চলছি নিরন্তর অথচ একটা কাফনের কাপড় ছাড়া কিছুই সঙ্গে যাবে না। অর্থ সকল অনর্থের মূল। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় বিশৃঙ্খলার মূলে রয়েছে অবৈধ অর্থ। যারা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অর্থের পিছনে ছোটেন তাদের জন্য পরামর্শ সন্তানের জন্য সম্পদের পাহাড় না গড়ে, সন্তানকে সম্পদে পরিনত করুন। সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন।
আমু।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৭
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

×