somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাগ্রত জনতা পার্টি (জাজপা) তে যোগদিন, সবাই মিলে দেশ সেবায় অংশ নিন।

২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একতাই শক্তি, বাড়াবে মনোবল, শক্তিশালী করি নতুন ধারার দল। আমজনতার প্রাণের দল, সবাই মিলে ফলাবে ফল।


হাজার বছরের ঐতিহ্য ও সুজলা-সুফলা শস্য শ্যামলায় ভরপুর ৩৬০ আউলিয়ার আশির্বাদ ও আল্লাহর রহমতে সিক্ত আমাদের এই বাংলাদেশ। অসাম্প্রদায়িক এই দেশে সকল ধর্মের লোক মিলেমিশে বসবাস করে। বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করলেও বাংলাদেশ প্রধানত কৃষি প্রধান দেশ। উর্বর জমিতে যে কোন বীজ ফেললেই সোনালী ফসল ফলে। দেশের মাটির উর্বরতার মতো মানুষের মস্তিষ্কও মেধায় পরিপূর্ণ । বাঙ্গালীর মেধার স্বাক্ষর রেখে চলেছেন পৃথিবীর সর্বত্র। কিন্তু রাজনৈতিক জ্ঞান ও দেশ প্রেমের যথেষ্ট ঘাটতি রয়েছে বাংলাদেশের জনগণের। একতাই বল বা ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড় এই নীতি বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থে ভিনদেশীদের হস্তক্ষেপ বা তাদের দিয়ে সরাসরি দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে নিজ ভূমিতে পরবাসী থাকতে বাঙ্গালী সিদ্ধহস্ত। তবে হাজার বছর আগে একবারই বাংলাদেশীদের মধ্যে দিব্বোক বা দিব্য (বরেন্দ্র এলাকার বাসিন্দা) কৈবর্ত্য বিদ্রোহের মাধ্যমে নিজ দেশ শাসন করার গৌরব অর্জন করেন। অতপর পাল,সেন,মুঘল,ব্রিটিশ, পাকিস্তান তাড়িয়ে হাজার বছর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা অর্জন করে মাতৃভূমি শাসন করার সুযোগ পান। হজী শরীয়তউল্লাহ, সৈয়দ মীর নিসার আলী তিতুমীর, শেরেবাংলা এ.কে. ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাষানী বাংলাদেশের উন্নয়নে কাজ করলেও বাঙ্গালীকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিক সচেতন করতে সমর্থ হননি। তাইতো বাংলাদেশ শাসন করার জন্য উপযুক্ত দেশ প্রেমিক সৎ যোগ্য নেতার বড় অভাব।
দেশ আপনার, দেশ পরিচালনার দায়িত্বও আপনার। বিগত দিনে যাদের দায়িত্ব দিয়েছেন কেউই দেশ ও দশের জন্য কাজ করেনি। তাই দেশ পরিচালনার জন্য ভিনদেশী লোক ভাড়া না করে বা বিদেশিদের হস্তক্ষেপ কামনা না করে বা অযোগ্য, চোর, বাটপার, দেশদ্রহীদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না দিয়ে নিজেই দেশ ও দশের জন্য কাজ করার মানসিকতা তৈরি করেন। একা একা যে কাজ করতে পারবেন না দলীয়ভাবে সেই কাজ সহজেই করতে পারবেন।
জাগ্রত জনতা পার্টি(জাজপা) হচ্ছে তৃতীয় ধারার নতুন দল, বাড়াবে সবার মনোবল। যারা দেশকে ভালোবেশে দেশ ও দশের জন্য কাজ করতে চায় তাদের জন্য জাজপা। যারা একা একা দেশের কাজ করতে গিয়ে হাপিয়ে উঠেছেন তাদের জন্য দলীয় প্লাটফর্ম জাজপা। যারা বর্তমানে প্রচলিত মূল ধারার রাজনৈতিক দলের কাজ দেখে হতাশ তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য তৃতীয় ধারার দল জাজপা। তৃণমূল থেকে উঠে আসা সৎ ও দেশপ্রেমিক রাজনৈতিক বোদ্ধারা জাগ্রত জনতা পার্টি(জাজপা) এর পরিচালনার সাথে যুক্ত থাকবেন।
জাগ্রতা জনতা পার্টি(জাজপা) এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ
# সৎ, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে সঠিকভাবে পরিচালনা করা।
# দূর্ণীতি ও স্বজনপ্রীতি বন্ধ করে বাংলাদেশের অর্থণীতি পূনর্গঠন করা।
# সুশিক্ষা বিতরণ, নীতি-নৈতিকতার শিক্ষার মাধ্যমে মানবিক জাতি গঠন করা।
# নতুন উদ্যোক্তা তৈরি, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলা।
“আর নয় চোর ডাকাতের কোন্দল, সবাই মিলে গড়ে তুলুন নতুন দল
একতাবদ্ধ হয়ে তৃতীয় ধারা সৃষ্টি করুন, জাগ্রতা জনতা পার্টি (জাজপা) তে যোগ দিন।
একতাই শক্তি, বাড়াবে মনোবল, শক্তিশালী করি নতুন ধারার দল
আমজনতার প্রাণের দল, সবাই মিলে ফলাবে ফল
জাগ্রত জনতা পার্টি (জাজপা) তে যোগ দিন, সবাই মিলে দেশ সেবায় অংশ নিন”।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৮
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

কবিতঃ স্মৃতির অর্ঘ্য

লিখেছেন ইসিয়াক, ১৩ ই জুন, ২০২৬ সকাল ৭:৪৮


প্রথম থেকেই ভেবেছিলাম
ভালোবেসে তোমাতে মগ্ন থাকবো আজীবন।
জলোচ্ছ্বাসে মতো ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম যেদিকে দুচোখ যায়
অথবা
জলপ্রপাতের জল হয়ে তোমার শরীর বেয়ে গড়াতে চেয়েছিলাম আজীবন।
ছুটন্ত নদী
উড়ন্ত মেঘ
অথবা
খেজুর রসের পাটালীর মত... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×