somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ পাই কোথায় পাই? জানা থাকলে বলে যাই।

২৬ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করিম বক্স আদি যুগের মানুষ তাই টাকা পয়সার হিসাব রাখে পুরাতন মূদ্রায়। কড়ি দিয়ে কেনা বাক্স ভর্তি করে রেখেছে টাকা আনা পাই দিয়ে। বন্ধুকে কিছু টাকা ধার দিয়ে এক্ষন ষোল আনা উশুল করতে ব্যস্ত হয়ে পড়েছে। বৃদ্ধ বয়সে তার ফুটো পয়সার( পাইস) এর দাম না থাকলেও নাতির কোমরে এক পাইস ঝুলিয়ে রেখেছে। দুই পয়সার খোঁজে ক্লান্ত বন্ধু এক পলকে দৃষ্টির বাইরে গিয়ে কিছুক্ষণ হোটেলে গিয়ে এক নিমিষে সামান্য নাস্তা করে এক দন্ড সময় ধরে করিম বক্সের সামনে দাড়িয়ে সমস্যা বুঝানোর চেষ্টা করছে। কিন্তু নাছোড় বান্দা করিম বক্স এক মূহুর্ত পার করে সিদ্ধান্ত জানালো যে অস্ট্র প্রহরের মধ্যে তার পাওনা টাকার পাই পাই করে হিসাব দিতে হবে। কড়ায় গন্ডায় হিসাব চাইলেও যার এক তিল জায়গা নাই এক রতি স্বর্ণ নাই সে কি পারবে এক পাই সংগ্রহ করে করিম সাহেবের পাওনা শোধ করতে।

বাংলাদেশী মূদ্রার ক্ষুদ্র একক

১ পাই= ০.৫২ পয়সা
৩ পাই = ১ পাইস
৪ পাইস = ১ আনা
১৬ আনা= ১ টাকা
১ টাকা = ১৯২ পাই
১ টাকা= ১০০ পয়সা
১ পয়সা = ১.৯২ পাই

বস্তুর ভর/ওজন পরিমাপের ক্ষুদ্রতম একক
১ রতি= ১ কুঁচ বীজ এর সমপরিমান ভর =০.১২১৪ গ্রাম
৬ রতি= ১ আনা
১৬ আনা= ১ ভরি
১ ভরি= ১ তোলা= ১১.৬৬ গ্রাম = ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবর্তিত রূপার তৈরি ১ রূপির মূদ্রার ভর
৮০ তোলা= ১ সের
৪০ সের = ১ মন

সময়ের বিভিন্ন আদি একক
১ পলক = ২৪ সেকেন্ড
১ ক্ষণ = ৪ মিনিট
১ নিমেষ = ১৬ মিনিট (৪ ক্ষণ)
১ দন্ড সময় মানে = ২৪ মিনিট (৬ ক্ষণ)
১ মুহুর্ত সময় কত ক্ষণ = ৪৮ মিনিট (২ দন্ড)
১ প্রহর সময় মানে = ৩ ঘণ্টা সময়
১ দিন = ৮ প্রহর
১ প্রজন্ম = ২৫ বছর
১ শতাব্দী = ১০০ বছরে হয়।

১ আনা = ২০ গন্ডা = ১৭২৮০ বর্গফুট = ১ কানি
১ গন্ডা = ৪ কড়া = ৮৬৪ বর্গফুট
১ কড়া = ৩ ক্রান্তি = ২১৬ বর্গফুট
১ ক্রান্তি = ২০ তিল = ৭২ বর্গফুট
১ তিল = ৩.৬ বর্গফুট
• ১ ছটাক = ২০ গন্ডা = ২০ বর্গহাত
• ১ ছটাক = ৪৫ বর্গফুট = ২০ বর্গহাত
• ১ কাঠা = ১৬ ছটাক = ৩২০ বর্গহাত
• ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৩২০ বর্গহাত
• ১ বিঘা = ২০ কাঠা = (৮০ হাত×৮০ হাত) ৬৪০০ বর্গহাত
• ১ বিঘা = ২০ কাঠা = ১৪৪০০ বর্গফুট = ৩৩ শতাংশ

দুই পয়সার খোঁজে! Click This Link

এক পাই সিক্কা Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×