somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই পয়সার খোঁজে

২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘জোটে যদি মোটে একটি পয়সা/ খাদ্য কিনিও ক্ষুধার লাগি,/ দুটি যদি জোটে অর্ধেক তার,/ ফুল কিনিও হে অনুরাগী।’ ফুল নিয়ে মহানবী (সা.)-এর একটি বিখ্যাত হাদিসের এমন কাব্যরূপ দিয়েছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত।আর বাংলাদেশের চলচ্চিত্র বোদ্ধারা বানিয়েছেন “দুই পয়সার আলতা”। বর্তমানে লোকজন যেখানে কোটি কোটি টাকার পিছনে ছোটে আমি সেখানে দুই পয়সার পিছনে ছুটেও হালে পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংক অচল না করলেও মুদ্রাস্ফীতির কারনে দুই পয়সা এখন বিলুপ্ত প্রায়। সবচেয়ে বড় কথা হল দুই পয়সা সম্পর্কে অনেকের ধারণাই নাই। একটা তথ্য না জানা দোষের না কিন্তু জানার আগ্রহ না থাকা বা অস্তিত্ব অস্বীকার করা দোষের।কৌতুহল প্রিয় আমার দুই পয়সা সম্পর্কে জানতে ত্রিশ বছর বয়স হতে হয়েছে এবং ব্যাংকে তিন বছর চাকুরী করতে হয়েছে। আবার অনেক ত্রিশ বছর ব্যাংকে চাকুরী করে অবসরে গিয়েও দুই পয়সা দেখা তো দুরের কথা নাম ও শোনেন নি। তাও দোষের না। দোষ তখনই যখন নিজের অজ্ঞতা ঢাকতে বলে দুই পয়সার মুদ্রা কখনও ছিল না। তাই আমার আগ্রহ বেড়েছে। দুই পয়সার মুদ্রা সংগ্রহ করে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই এবং তথ্য বিভ্রাট দুর করতে চাই। দুই পয়সা বিলুপ্ত হলেও দোষের না কিন্তু বাংলাদেশের মুদ্রার ইতিহাস থেকে দুই পয়সার তথ্য হারিয়ে যাওয়া উদ্বেগপূর্ণ। প্রথম আলোর মতো পত্রিকা অচল পয়সা সচল পয়সা শিরোনামের লেখায় যখন দুই পয়সার বর্ণনা থাকে না তখন উদ্বেগ আরও বেড়ে যায়। এক বয়োজোষ্ঠ মুরব্বী যখন বলে উনসত্তরের গণ অভ্যুত্থানের নেতা আমি মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ বানালেও দুই পয়সা বানানো হয়নি তখন নিজকে দুই পয়সার চেয়ে কম দামি মনে হয়। তাই মনে চায় দুই পয়সা সংগ্রহ করে নিজের জ্ঞান যাচাই করি অপরকে সঠিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেই।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৩৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৬ দুপুর ১২:০৬


ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-... ...বাকিটুকু পড়ুন

×