আমি আশাবাদী মানুষ হিসেবে বাংলাদেশের সুরঙ্গ শেষে আলো দেখেছিলাম। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সকলে শপথ গ্রহণ করা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার কারনে রসাতল থেকে বাংলাদেশকে উদ্ধার করা কঠিন হলো। আমার আশার গুড়ে বালি পড়লেও একদিন বাঙ্গালী বাংলাদেশকে রসাতল থেকে স্বর্গলোকে নিয়ে যাবে ইনশাল্লাহ।
'রসাতল' একটি পৌরাণিক ও রূপক শব্দ, যার অর্থ অধঃপাত, ধ্বংস, বিনাশ বা পৃথিবীর নিচের সুগভীর স্থান । ভারতীয় পুরাণ অনুযায়ী, অধঃলোকের সাতটি স্তর যার মধ্যে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল । সাধারণ অর্থে, রসাতল এটি চরম অধোগতি বা গোল্লায় যাওয়া বোঝাতে ব্যবহৃত হয়।
উর্ধঃলোকের সাতটি স্তর রয়েছে যেমনঃ সত্যলোক, তপোলক, জনলোক, মহরলোক, স্বরলোক/স্বর্গ/গোলক, ভূবোলোক/দূলোক, ভূলোক
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


