somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাঠ পেন্সিঁল
সবাই লিখতে পারে না! যারা লিখে তারাও সবাই তা সঠিক ভাবে ব্যাখ্যা করতে পারেনা।যদি ব্যাখ্যাই করতে না পারি তাহলে লিখে কি লাভ?নিজে যতটুকু বুঝি বা ব্যাখ্যা করতে পারবো বলে মনে করি তাই লিখি!!!!!

“অতন্দিলার বারান্দা”

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইতো অতন্দ্রিলাকে নিয়ে বের হলাম নতুন বাসা খুজার উদ্দেশ্যে। অবশ্য সেটা একাও পারতাম আমি তবে ওর একটা কথা 'বাসাটা আমার পছন্দ হওয়া চাই। বাসার থেকেও বারান্দাটা পছন্দ হওয়া খুব বেশিই প্রয়োজন।' তাই ওকে নিয়েই বের হলাম। বিয়ে হয়েছে এই মাস দুয়েক হবে। এর ভিতর এতোটা আপন করে নিবে ভাবিনি।
বেশকিছু বাসা দেখেছি তবে কোনটাই পছন্দ হলনা। কোন বাসা একদম ছোট,কোনটার আবার বারান্দা নেই,কোনটার বারান্দা এতটাই ছোট যে দুইটা চেয়ার পাতার ও যায়গা হবেনা। শেষ পর্যন্ত একটা বাসায় এসে অতন্দিলা একটু আটঘাঁট বেধেঁই সবকিছু দেখছে। সবার আগে বারান্দা।
-শুনছো অনিক।
-হ্যাঁ বলো।
-বারান্দাটা খুবই পছন্দ হয়েছে।
-আর বাসাটা?
-বাসাটাও খারাপ না এটাই নিয়ে নেও। তবে ভাড়াটা মনে হয় একটু বেশিই হবে।
-হোক! তোমার তো পছন্দ হয়েছে এটাই বেশ।
এরপর বাসাটা ভাড়া নেওয়া। পরের দিনই চলে এলাম বাসায় সবকিছু নিয়ে।
-এই অনিক উঠো না? আর কত ঘুমাবে বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো তো।
-উঠছি।
উঠেই দেখলাম বারান্দায় বসে আছে অতন্দ্রিলা। দুইটা চেয়ার পাশাপাশি রাখা। তার সামনেই একটা ছোট টেবিল। কিছু ফুলের টব খুব সাজানো গোছানো ভাবে রাখা। তাতে গোলাপ, আরও কি কি যেন ফুল ফুটে রয়েছে। মেয়েটা খুব সাজানো গোছানো জিনিস পছন্দ করে। ঘরের কিছু অগোছালো থাকেনা ওর জন্য। এমনকি আমার অগোছালো জীবনটাও গুছিয়ে দিয়েছে নিজের মত করে।
-বসো এখানে।
আমি বসা মাত্রই এক কাপ গরম কফি দিলো। চুমুক দিতেই অদ্ভুদ রকমের এক আনন্দ হচ্ছে।
-বলেছিলাম না এরকম এক সন্ধ্যায় তোমাকে নিজের হাতে কফি করে খাওয়াবো।
-হুম আরও বলেছিলে "যে আমাদের ছোট্ট একটা বাসা হবে। যেখানে খুব সুন্দর একটা বারান্দা থাকবে। সেই বারান্দায় থাকবে নানা রকমের ফুল গাছ। গোলাপ টা যেন চাই। বেলি ফুলও চাই। সেখানে দুইটা চেয়ার থাকবে,একটা টেবিল থাকবে। বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা হবে দুজনে সব কাজ ফেলে সেখানে বসে যাব হাতে দুকাপ কফি নিয়ে। কফিতে চুমুক দিতে দিতে হারিয়ে যাব কোন এক ভালোলাগায়। কথা বলবো মনের সব কথা। সন্ধ্যা গড়িয়ে রাতের আধার যখন আরও গভীর হবে তখন বারান্দা দিয়ে রাতের আকাশের চাঁদের জোৎস্নায় সমস্ত বারান্দা একাকার হয়ে যাবে। দুজনে হারিয়ে যাব অন্য এক রুপকথার রাজ্যে।"
-হি হি হি ! জ্বি মনে আছে জনাব।
-জানি পেত্নি!
-এই আমাকে পেত্নি বললে!
-কই না তো!
-বলেছো!!
-হি হি হি।
দুজনের ভালোবাসার সাক্ষী হয়ে রইলো রাতের চাঁদ। রাতের চাঁদও চুপটি করে দেখে এরকম দুষ্ট মিষ্টি ভালোবাসা।

সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×