somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাঠ পেন্সিঁল
সবাই লিখতে পারে না! যারা লিখে তারাও সবাই তা সঠিক ভাবে ব্যাখ্যা করতে পারেনা।যদি ব্যাখ্যাই করতে না পারি তাহলে লিখে কি লাভ?নিজে যতটুকু বুঝি বা ব্যাখ্যা করতে পারবো বলে মনে করি তাই লিখি!!!!!

•সেই মেয়েটি•

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসে আছি পার্কের এক পাশে একটা বট গাছের নিচে। হ্যাঁ কোন কারন তো আছেই তাই এখানে আসা। অরনীর আজকে দেখা করার কথা। পাগলিটার সাথে অনেক দিন দেখা হয়না। কে জানে কতটা রেগে আছে পাগলিটা।
এসব ভাবতে ভাবতেই হটাৎ খেয়াল করলাম দূরে কোন এক অপ্সরীকে দেখা যাচ্ছে। ঠিক বুঝলাম না কে ওই অপ্সরী। একটা মেয়েলি ডাকে বাস্তবে ফিরলাম। তাকিয়ে দেখি অরনী। আজকে নীল শাড়ি পরে এসেছি। সাথে হাত ভর্তি কাচের চুড়ি লাল,নীল বিভিন্ন রংঙের। যেন এগুলো ওর হাতের জন্যই সৃষ্টি।
-তোমাকে খুবই সুন্দর লাগছে পাগলি।
-হয়েছে হয়েছে! আর বাজে বকতে হবে না।
-সত্যি বলছি পাগলি।
-হুম। চলো ওদিকে একটু হেটেঁ আসি।
-চলো।
দুজনে হাটঁছি হালকা বাতাস বইছে। বাতাসে অরনীর চুলগুলো উড়ছে আর তা ওর মুখে এসে পড়ছে। আর ও হাত দিয়ে তা সরিয়ে নিচ্ছে। আমি এগুলো দেখছি আর হাটছি। আমি নিরবতা ভেঙ্গে বললাম:
-হাতটা একটু ধরি?
অরনী যেন একটু বেশিই অবাক হলো আমার কথায়। তারপর কিছুক্ষন মুখ গোমরা করে রাখার পর বললো
-অনুমতি লাগে নাকি পাগল?
আমি ওর হাতটা ধরে হাটঁছি। আর ও আমার হাত।
এইতে মাস ছয়েক আগেও কত অপরিচিত ছিলো এই হাত আর এই হাতের অধিকারীনি।
একদিন ভার্সিটিতে ক্যান্টিনের এক কর্নারের বেঞ্চে মন খারাপ করে বসে ছিলাম। কারন কালকেই ছিলো পরীক্ষার ফিস জমা দেওয়ার শেষ দিন। এই সময় বাড়িতেও টাকা চাওয়া যাবেনা। কিছুদিন আগেই যে টিউশনের টাকা পাঠিয়েছে অনেক কষ্টে।
ঠিক তখনই একটা মেয়েলি কন্ঠ শুনে মাথা তুলে তাকালাম। একটা মেয়ে আমাকেই ডাকছে।
-কি হয়েছে অনিক?
আমি কিছুটা ইতস্তত করতে করতে বললাম।
-না কিছুনা।
-মন খারাপ কেন তাহলে?
এই মেয়েটার একটা বদ অভ্যাস আছে কারো সাথে কথা বলতে নিলে একটানা কথা বলতেই থাকে।
-এমনিতেই।
-কি হয়েছে আমি জানি। চলো আমার সাথে।
আমি কিছুটা অবাক হলাম। ও জানে কি করে। না আধৌ জানেনা। আর কোন কথা বলার সুযোগ না দিয়ে হাত ধরে সোজা নিয়ে এলো ফিস জমা দেওয়ার জায়গায়। তারপর তারব্যাগ থেকে কিছু টাকা বের করে আমার হাতে দিয়ে বললো 'এই নেও টাকা। যাও পরীক্ষার ফিস জমা দিয়ে আসো'।
আমি বললাম:
-তোমার কাছ থেকে কেন নিব?
-বন্ধু হিসেবে।
-না নিতে পারবো না।
-আচ্ছা বাবা ঠিক আছে। যখন তোমার টাকা হবে তখন নাহয় ফিরিয়ে দিও।
এরপর টাকা নিয়ে পরীক্ষার ফিস দিয়ে এসে তাকে একটা 'ধন্যবাদ' দিলাম। যা তার জন্য খুবই কম প্রাপ্তি ছিলো। শুধু ধন্যবাদ এর প্রাপ্য হয়না। এরপর বন্ধুত্ব।বন্ধুত্ব থেকে ভালোবাসা।
এসব ভাবতে ভাবতেই হাটছি। তখন ওর কথায় আবার বাস্তবে ফিরলাম।
-কি ভাবছো?
-কিছুদিন আগেও কত অচেনা ছিলে। এখন কত আপন হয়ে গেছো তাই ভাবছি।
-পাগল একটা।
হাত ধরে আবার হাটছি। এ পথের যেন শেষ না হয়। সারাজীবন হাটতে চাই এ হাত ধরে।

সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×