somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাঠ পেন্সিঁল
সবাই লিখতে পারে না! যারা লিখে তারাও সবাই তা সঠিক ভাবে ব্যাখ্যা করতে পারেনা।যদি ব্যাখ্যাই করতে না পারি তাহলে লিখে কি লাভ?নিজে যতটুকু বুঝি বা ব্যাখ্যা করতে পারবো বলে মনে করি তাই লিখি!!!!!

“জোৎস্নার আলোয় ভিজবো দুজন”

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বসে রইলাম আর অর্থি ঘুমাচ্ছে। না ওকে আমি পাহারা দিচ্ছি না , ওর মায়াবী মুখটা দেখছি। কি পবিত্র একটা মুখ। আমি কিন্তু অন্য কোন মেয়েকে দেখছিনা দেখছি নিজের বিয়ে করা বউকে। ঘুমন্ত অবস্থায় ওকে আরও বেশিই সুন্দর লাগছে। ইচ্ছে করছে এই পাগলিটার প্রেমে পড়ি আবার নতুন করে। হঠাৎ অর্থির গলায় শুনা গেল,
-- তুমি ঘুমোও নি?
--না!
--আচ্ছা আমার ঠান্ডা লাগছে ফ্যানটা বন্ধ করে দিবে প্লিজ।
--দিচ্ছি! তুমি ঘুমোও ।
আমি উঠে ফ্যানটা বন্ধ করে আবার ওর পাশে বসলাম এবং মায়াবী মুখখানা আবার দেখতে লাগলাম। কি শান্ত ভাবে ঘুমোচ্ছে মেয়েটা একদম পাগলি। আমাকে যে বড্ড ভালোবাসে পাগলিটা। এসব ভাবতে লাগলাম,আবার অর্থির কন্ঠ,
--শুনছো?
--হুম বলো
--বালিশটা না খুবই শক্ত! আমার খুব কষ্ট হচ্ছে এটায় ঘুমোতে।
--আচ্ছা বালিশটা পাল্টে দেই।
--না পাল্টানোর দরকার নেই। তুমি বরং বালিশটিই নিয়ে যাও। আমার বালিশ লাগবে না।
--তাইলে ঘুমাবে কিভাবে?
--কেন! তোমার কোলে মাথা রেখে। দিবে না?
--পাগলি একটা
--তোমার পাগলি।
বলেই একটু মিষ্টি হাসিঁ দিল অর্থি।
আমি ওকে আমার কোলে মাথা রেখে ঘুমাতে বললাম। ও কেমন লক্ষি মেয়ের মতো ঠিক তাই করলো। মনে হচ্ছে ৪-৫ বছরের বাচ্চা।
কিছুক্ষন পর অর্থি আবার বললো,
--অনিক ঘুমোবে না তুমি?
--ঘুম আসছে না, তুমি ঘুমাও লক্ষিটি।
--চলো না ছাঁদে যাই তাহলে?
--এত্ত রাতে?
--হুম! প্লিজ
--না এখন না।
--চলো না প্লিজ ।
--কয়টা বাজে দেখছো।
--জানিনা
--এখন রাত দুটা বাজে।
--চলো প্লিজ।
--কেন যাবে শুনি আগে?
--দেখনা চাঁদটা আজ দিব্বি আলো দিচ্ছে,চারদিক জোৎস্নার আলোয় আলোকিত হয়ে গেছে। আজকে আমরা সারারাত জোৎস্নার আলোয় ভিজবো আর আকাশের তারা গুনবো।
--ঠিক আছে চলো।
পাগলিটার কোন আবদার ফেলতে পারিনা আমি। ওর ছোট ছোট আবদার সবসময় পূরন করার চেষ্ঠা করি । কারন ওকে সবসময় হাসিঁখুশি দেখতে চাই আমি। তাই ওকে নিয়ে ছাদে চলে গেলাম ।
ছাদে গিয়েই পাগলিটা বাচ্চাদের মতো লাফাতে লাগলো। ওকে এখন একদমই বাচ্চা বাচ্চা লাগছে । মনে হচ্ছে এ যে আমার বাচ্চা বউ। ওকে এই চাঁদের আলোয় আরও মায়াবী লাগছে। নতুন করে আবারও ওর প্রেমে পড়লাম। দুজনে সারারাত আকাশের তারা গুনলাম আর জোৎস্নার আলোয় ভিজলাম।
......................................................................................
ভালোবাসার মানুষের পাশে সারাজীবন থাকতে পারাটা এক রকমের সৌভাগ্য। ভালোবাসার মানুষের ছোট্ট ছোট্ট রাগ,অভিমান,আবদার এর ভিতরেই ভালোবাসা লুকায়িত থাকে । ভালোবাসার মানুষের ছোট্ট ছোট্ট ইচ্ছে পূরন করে তাকে খুশি দেখাটাই সবথেকে বড় পাওনা।
......................................................................................

সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×