রাতঃ- ১১ঃ০২ মিনিট ; তারিখঃ ২০/০১/২০১৫ ইং
জান__
চিঠির প্রথমে আমার পক্ষ থেকে কাঁটা মুক্ত একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা নিও। আশা করি ভাল আছ।তোমাকে একি সাথে অবাক এবং খুশি করার জন্যই চিঠিটা লিখছি।জানিনা কি লিখব......তবে শুরু যেহেতু করেছি শেষ তো হবেই....
জানো ? ইদানিং একটা যন্ত্রণার মাঝে আছি। তোমার সাথে কথা বললেও অশান্তি লাগে, না বললেও অশান্তি লাগে।
বিশেষ করে রাতে কথা বলা শেষ হওয়ার পর যখন তুমি রেখে দাও বুকটা খুব ভরী হয়ে যায়।
তখন একটুও ছাড়তে ইচ্ছে করে না তোমাকে। অযথাই কান্না আসে আমার।
কিছুক্ষণ আগে তোমার সাথে কথা হয়েছিল, তোমার ঘুম আসছে বলে অল্প একটু কথা বলেই ফোনটা রেখে দিলে।
যথারীতি তখনও আমার রাখতে ইচ্ছে করেনি। তুমি রেখে দেওয়ার পর আমিও ঘুমানোর জন্য শুয়ে পড়লাম।
কিন্তু কোন ভাবেই ঘুম আসছিল না।
তারপর তোমার গোলাপী টি-শার্ট পড়া ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম, ইচ্ছে মত কিস ও করলাম।
মনের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল।
জান.... আমি তোমাকে হারাতে চাই না; কোন ভাবেই না।
আচ্ছা জান বিয়ে করবে কখন ? কখন তোমাকে একদম নিজের মত করে পাব ?
জানো আমাদের বিয়ে নিয়ে হাজারটা স্বপ্ন দেখি আমি।
বিয়ের পর তুমি যখন অফিসে যাবে, আমি তোমার সব কিছু গুছিয়ে দিব।
তুমি রেডি হবে আর আমি বসে বসে তোমাকে দেখব। যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে আদর করবে।
তখন তুমি যেতে চাইলেও তোমাকে যেতে দিবনা। আসলে যেতে দিতে মন চাইবে না।
এ জন্যই এখন থেকে বলে রাখছি, তুমি অফিসে যাওয়ার আধঘণ্টা আগে থেকেই রেডি হওয়া শুরু করবা।
মিনিমাম ১৫ মিনিট সময় আমাকে দিবে তোমাকে আটকে রেখে আদর করার জন্য। আদরে আদরে তোমাকে পাগল করে দিব।
আম্মু আব্বু তুমি আমি আমাদের ছেলে মেয়ে সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সংসার হবে আমাদের।
জানরে.....আমি তোমার বউ হতে চাই, লক্ষ্মী বউ।
====মনি===
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



