আগস্ট......
বাঙালীর আগস্ট......
তুই একটা কুফা।।
জাতির পিতা খেয়েছিস
বিদ্রোহী কবি খেয়েছিস
জঙ্গিদের উৎসবের ২১শে আগস্ট দিয়েছিস।
আগস্ট তুই একটা কুফা
"মাটির ময়না"র তারেক মাসুদকে খেলি
সাংবাদিক মিশুক মনিরকে খেলি।।
আগস্ট তুই একটা কুফা
কুফা বলেই নগর জুড়ে পোস্টারের বন্যা।
সাদাকালো নয়; রঙিন রঙিন শোকের পোস্টারের বন্যা।
আগস্ট তুই একটা কুফা
চারিদিকে জাতির পিতার রক্তাক্ত ছবি দেখতে হয়।
শোকের পোস্টারে "ইতিহাসের নেতা"র পাশে পাতি নেতাদের দাঁত কেলানো হাসি দেখতে হয়।
আগস্ট তুই কুফা
তুই বাঙ্গালীর লজ্জা
এই লজ্জা বইতে হবে চিরকাল।।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



