somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগের আগামীকালের মহাসমাবেশ ও জনতার দাবি ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকে শাহবাগ আন্দোলনের বর্তমান গতিপ্রকৃতি নিয়ে হয়ত বেশ হতাশ । ব্যক্তিগত ভাবে আমিও চাই এই গণজাগরণের মঞ্ছ থেকে আরো কঠোর কিছু কর্মসূচি আসুক। এখন পর্যন্ত শাহবাগ থেকে যে সব কর্মসূচি এসেছে তার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের নিস্ক্রিয় বিশাল একটি জনগোষ্ঠী কে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পেরেছি এবং সেই সাথে যে সব মানুষ প্রতিবাদের একটি প্লাটফর্মের জন্য অপেক্ষা করছিল তারাও সুযোগ পেয়েছে নিজেদের যৌক্তিক দাবি আদায় করে নেয়ার । সুতরাং এই গণজাগরণের এখন যা পরিধি তাতে আমরা বৃহৎ কিছু আশা করতেই পারি । আমাদেরকে স্মরণ রাখতে হবে আমাদের রাজপথে নামার মূখ্যম উদ্দেশ্য ছিল কসাই মোল্লার প্রহসনের রায়ের বিরোদ্ধে এবং সব রাজাকারের ফাঁসির দাবিতে । কিন্তু আমরা এখনো আমাদের আন্দোলনের মূল ইস্যুর কোন কার্যফলই পাই নি ।

অজ্ঞাত কারনে মেশিন ম্যান সাইদি চোরার রায় বেশ কয়েকবার পেছানো হয়েছে । বিচারদিন অন্যান্য রাজাকারদের বিচার কার্য ও আশানূরূপ এগোচ্ছে না । ফলে এখন সময় এসেছে এই ব্যাপারে সরকার ও ট্রাইব্যুনালের উপর চাপ প্রয়োগের । সরকার আন্দোলন কারীদের নিরাপত্তা ও অন্যান্য কিছু নাগরিক সুবিধা দিলে ও এই ক্ষেত্রে সরকারকে ছাড় দেয়ার কোন অবকাশ নেই । সামনে নির্বাচন কে সামনে রেখে সরকার টেকনিক্যালি বিলম্ব করতে চাইবে কিন্তু আন্দোলনের মূল সঞ্চালকদের মনে রাখা উচিত তারা সাধারণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতেছে সরকারের না । রাজপথের এই আন্দোলনে আমাদের অর্জনের চেয়ে বিসর্জন করতে হয়েছে বেশি। আমাদের বীর যোদ্ধারা রক্ত দিয়ে প্রমান করেছে তাঁরা যুদ্ধের জন্য প্রস্তুত । সুতরাং আগামীকালের মহাসমাবেশ থেকে দেয়া হোক দাবি আদায়ের কঠোর কর্মসূচি । সরকারকে স্পষ্ট ভাবে বলে দেয়া হোক কাদের মোল্লা সহ সব রাজাকারের ফাঁসির রায় অনতিবিলম্বে কার্যকর করে দেশ থেকে চিরতরে জামাত শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে । জনগণ এখন মুষ্ঠিবদ্ধ হাতে স্লোগান দিতে শিখে গেছে সুতরাং কোন শক্তিই তাদের দমিয়ে রাখতে পারবে না।

জনতার জয় অনিবার্য, জয় বাঙলা ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×