গরীবের রক্ত চোষা, সুবিধাবাদী ড.মুহাম্মদ ইউনূস তাঁর সফল দালালীর পুরষ্কার হিসেবে যুক্তরাষ্ট্রের তথাকথিত সর্বোচ্চ সম্মানজনক পদক ‘কংগ্রেশনাল গোল্ড মেডাল’ পেতে যাচ্ছেন ।
যে লোক নিজ দেশের স্বাধীনতা পরবর্তী এমন এক বিপ্লবী গণজাগরণের পটকালেও ইউরোপ-আমেরিকায় প্রমোদ ভ্রমণে মত্ত থাকতে পারেন। এমনকি অনেক লেখালেখির পরেও যে লোক নিজের ব্যক্তিগত হীন স্বার্থের উর্ধে উটে শাহবাগের প্রজন্ম চত্বরে অন্তত একবার হলেও আসার প্রয়োজন মনে করেন নাই, তাঁর এমন অর্জনে বাংলাদেশের কিছু যাই আসে বলে আমি মনে করি না । আমি জানি না আমাদের মহান স্বাধীনতার পটভূমিতে এই কথিত মহাসমাদিত লোকের কি ভূমিকা ছিল ?? কিন্তু যে লোক তাঁর দেশের লক্ষ-কোটি তরুণের এমন বিপ্লবী প্রাণের মিছিল থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারে সে আর যা হোক আমি তাকে দেশপ্রেমিক বলতে পারব না(!!) কাল যদি আবার পাকিস্তানীরা তাদের রেখে যাওয়া জারজ সন্তান জামাতিদের সহায়তায় বাংলাদেশ দখল করতে চাই তখন উনি যদি আমেরিকার পক্ষ অবলম্বন করে পাকিস্তানের দালালী করে নিশ্চই অবাক হওয়ার কিছু থাকবে না । কারণ উনার বাংলাদেশের চেয়ে আমাদের স্বাধীনতার বিরোধিতাকারী আমেরিকার জন্য দরদ অনেক বেশি ।
শুনে রাখুন ইউনূস, আপনি আপনার টাকায় কেনা সুনামের জোড়ে হয়ত ব্যক্তিগত সিন্দুকে এমন আরো হাজার খানেক পদক জমা করবেন কিন্তু তাই বলে এই মনে করবেন না যে বাঙালিকে আপনার পরিচয় দিয়ে বিশ্বকে চিনতে হবে । আমাদের জাতীয় ইতিহাস অনেক সমৃদ্ধ প্রয়োজনে আমরা আমাদের সূ-উচ্চ সেই ইতিহাসের দালানকে আরো উপরে তুলে বিশ্বকে দেখাব। তবু আপনার টাকায় কেনা আদর্শের জলাঞ্জলি দেয়া ইতিহাসের অংশীদার আমরা হতে চাই না । বরঞ্চ আপনার জন্য আমাদের করুণা হয় এই ভেবে যে, শাশ্বত বাঙালির ইতিহাসে আপনাকে আস্তাকুঁড়েই ফেলে দিতে হবে ।
সুতরাং এমন কাপুরুষ ও আদর্শ বিবর্জিত কোন আহমকের ব্যক্তিগত অর্জনের গর্বে নিজেকে গর্ভবতী করার অর্থবহ কারন খুঁজে পাচ্ছি না!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


