এমনিতেই বিভৎস কোন কিছু আমি সহ্য করতে পারি না । এমনকি আমি হরর মুভি পর্যন্ত দেখি না । দুর্বল হার্টের মানুষ বলতে পারেন । বেশ কয়েকদিন যাবত ফেসবুকে ফটিকছড়ির হত্যাযজ্ঞের ভিডিও ক্লিপটির ছড়াছড়ি দেখছিলাম । ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছিলাম কারণ মৌলবাদী হায়েনার দল কতটা হিংস্র নেকড়ে পশু হতে পারে তা আমার অতীত অভিজ্ঞতা থেকে ভালই জানা আছে । যদি সহ্য করতে না পারি এই ভয়ে বার বার এড়িয়ে যাচ্ছিলাম । কিন্তু যখন নির্জর ভাই ভিডিও টা শেয়ার করলেন কিছুটা অংশ দেখলাম ।
বিশ্বাস করেন আর নাই করেন আমি কয়েক ঘণ্টার জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম! এমন নৃশংস বর্বর দৃশ্য আমি এর আগে দেখি নাই । এরা কি মানুষ? না! এদের মানুষ নামে সম্বোদন করা মানে পুরো মানবব্জাতির অপমান । কোন মানুষ অন্য একটি মানুষকে এই ভাবে পিটিয়ে ও কোপাইয়ে প্রস্তরযুগীয় বর্বরতায় হত্যা করতে পারে না । এরা মানুষের ওরসে জন্ম নেয়া কিছু নেকড়ের বাচ্চা । কোন হিংস্র পশুর দূষিত বীর্যে এদের জন্ম । একটি অসহায় নিস্ত্রর দেহের উপর এতগুলো মানুষ রূপি জানোয়ারের বাচ্চা ঝাপিয়ে পড়ে নির্মম ভাবে আগাতের পর আঘাত করতেছে অথচ ভিডিওতে দেখলাম অনেকে নিরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন সার্কাস দেখতেছে ! বরং বলতে দেখলাম 'এখনো মরে নাই আরো মার'...... আরো মার...মারি ফেল শালাকে... !!
একটি প্রতিবাদী মানুষকে ও দেখলাম না হত্যাযজ্ঞ থামাতে এগিয়ে আসতে । আমরা কি আবার মধ্যযুগে ফিরে গেলাম? ন্যাশনাল জিওগ্রাপী চ্যানেলে একবার দেখেছিলাম কিছু ছোট বাঘের বাচ্চা পথ হারিয়ে ফেললে একটি মা সিংহী বাচ্চা গুলোকে আগলে রাখে । আমাদের বিবেক কি তবে বন্য পশুর কাছে ধর্ষিত হল?
সবচেয়ে অবাক হই যখন দেখি আমাদের অনেক জনপ্রিয় ফেসবুক সেলিব্রেটি এই নৃশংস ঘটনা দেখার পরও অজ্ঞাত কারনে নিরব । অথচ এদের অনেকে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর মানবতার চৌদ্ধ গোষ্ঠী উদ্ধার করে পোষ্ঠের পর পোষ্ঠ প্রশ্রব করেছিল । তবে কেন এই পক্ষপাতিত্ত? বিশ্বজিৎ মানুষ ছিল আর এরা কি জড় পদার্থ সদৃশ্য কিছু?
বিশ্বজিৎ হত্যাকান্ডের পর মেইনস্ট্রিম মিড়িয়া গুলো যতটা উৎসাহ নিয়ে প্রচার করেছিল তাঁরাও এই ঘটনা স্ব-জ্ঞানে এড়িয়ে যাচ্ছে । এমনকি এই নির্মম ঘটনাটি সরকার দলীয় লোকদের উপর সংঘটিত হলেও সরকার এই নিয়ে কোন বিবৃতি ও প্রেসনোট পর্যন্ত দেয় নি । বর্তমান সরকার কোন ভাবেই এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না । কারন তাদের ভোটের রাজনীতির আপসীয় মানসিকতার জন্য এই মৌলবাদীর দল এতটা ভয়ংকর ভাবে আস্ফালন দেখাতে পেরেছে ।
ভিডিও ক্লিপটিতে দেখলাম হত্যাকারীরা 'নারেয়ে তকবীর ', 'আল্লাহু আকবর' স্লোগান দিয়ে জীবন্ত মানুষ গুলোকে কোপিয়ে মারতেছে । প্রশ্ন হল এই বিভৎস ভিডিও ক্লিপটি দেখার পর যদি কেউ ইসলামের মা-বাপ ধরে গালি দেয় খুব ভুল হবে কি? কি বলবেন? যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এরা প্রকৃত মুমিন মুসলিম না আর আপনার মত যারা এই অন্যায় দেখার পরও প্রতিবাদ না করে স্ব-জ্ঞানে এড়িয়ে যাচ্ছে তারাই আসল মুসলমান তাই না? ধর্মের নামে মানুষের রক্তে এই হলি খেলা আর কত ? নিজের বিবেক ও মনুষ্যত্বকে আর কত কাল দলবাজীর রাজনীতির কাছে বন্ধক দিয়ে রাখবেন? মনে রাখবেন যেই মারা পড়ুক না কেন রক্ত কিন্তু মানুষরই ঝরে ।
যে সব মহান সাচ্চা আস্তিক পীর নাস্তিকদের রক্তে হোলি খেলে ইসলাম রক্ষায় মাটে নেমেছেন তাদের কে বলি, ইসলামকে ধব্বংসের জন্য নাস্তিক আর বিধর্মীদের প্রয়োজন নাই, এইসব রক্ত পিপাসু ধর্ম ব্যবসায়ীরাই ইসলামের বিলুপ্তির জন্য যথেষ্ট!
পরিশেষে যারা আজকে মানুষের মৃত্যুতে দলীয় সংকীর্ণ মানসিকতার ডিগবাজিতে ফুর্তি করতেছেন বা মরলে আ-লীগ কিংবা নাস্তিক মরেছে এই মনোভাব পোষণ করতেছেন । তাদের জন্য মার্টিন নিমোলারের লেখা নিচের কবিতাটি প্রযোজ্য -
তারা যখন কমিউনিস্টদের ধরে নিয়ে যেতে এলো,
আমি নীরব ছিলাম,
কারণ আমি কমিউনিস্ট নই।
তারা যখন শ্রমিক ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল,
আমি কথা বলিনি,
কারণ আমি শ্রমিক নই।
তারপর তারা ফিরে এলো ইহুদিদের ধরে নিয়ে যেতে,
আমি চুপ করে ছিলাম,
কারণ আমি ইহুদি নই।
এবার তারা ফিরে এলো ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,
আমি কোনো কথা বলিনি,
কারণ আমি ক্যাথলিক নই।
শেষবার তারা ফিরে এলো
আমাকে ধরে নিয়ে যেতে।
কেউ আমার পক্ষে কথা বলল না,
কারণ তখন আর কেউ বেঁচে ছিল না।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


