somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগে নিজে বদলান দেখবেন আপনার চারপাশও বদলে যাচ্ছে!

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যার একটু পরে গোল পাহাড়ের মোড়ে তিন নাম্বার বাসের জন্য আমি ও আমার এক বন্ধু অপেক্ষা করতেছিলাম । আকাশে মেঘের গুনগুনানি সাথে গুড়ি গুড়ি বৃষ্টি চারপাশের পরিবেশকে বেশ ভারি করে তুলছিল । এমনিতে সন্ধ্যার পরে অফিস ফেরত মানুষের ভিড়ে বাস ধরা আর ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দৌড়ানো প্রায় একি ব্যাপার । তার উপর বৃষ্টি শুরু হওয়ায় বাস ধরা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল । অনেকটা সময় তীর্থের কাকের মত বাসের জন্য অপেক্ষা করতে করতে দুই বন্ধু রীতিমত হাঁপিয়ে উটেছিলাম । বৃষ্টি মধুর সন্ধ্যায় তাই মনে রোমান্সের পরিবর্তে জোষ্ঠের মধ্য দুপুরের জিব্বা বের করে লালা ছড়িয়ে ছুটন্ত কুকুরের বীভৎস দৃশ্যটাই মনে উঁকি দিচ্ছিল । প্রায় এক ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে থেকে বাস ধরতে ব্যর্থ হয়ে মধ্যবিত্ত মানসিকতায় এমন অনুভূতি মনে আসায় স্বাভাবিক । অতঃপর বাসের আশা ছেড়ে দিয়ে রিক্সার বাগবিতন্ডার পথে পা বাড়ালাম.....

সে যা হয় আর কি , আজকাল তো আবহাওয়ার পরিবর্তনের চেয়ে দ্রুত গতিতে বাড়ে রিক্সার ভাড়া । আর তাই বৃষ্টির মোয়া দেখিয়ে ত্রিশ থাকার ভাড়ায় রিক্সা চাইল মাত্র সত্তর টাকা! প্রথমে বেশ রাগ হয়েছিল পরে নিজেকে কন্ট্রোল করলাম ।

আসলে আমাদের শ্রেণী বিভক্ত এই বৈষম্য প্রবণ রাষ্ট্র কাঠামোতে সবচেয়ে শোষিত গোষ্ঠীটির নাম হল মধ্যবিত্ত । কারন পূর্বের জমিদারি বীর্যে টিকে থাকা ধনাঢ্যদের যাত্রা কলে আমরা প্রতিনিয়ত পিষ্ট হচ্ছি তার উপর সময়ের হালচালে নিম্মবিত্তরাও সুযোগ পেলে আমাদের উপর স্ট্রিম রোলার চালিয়ে ছাড়ে কিন্তু আমার বাবার আয় সেই আশির দশকের কেরানির স্কেলেই রয়ে গেছে এখনো ।

অবশেষে সোনার হরিণ বাসের দেখা মেলল , নেকড়ের মত দৌঁড়ে দুই বন্ধু কোন রকমে বাসে উটলাম । অর্ধ ঝুলন্ত অবস্থায় বাস প্রবর্তক মোড়ে গিয়ে কিছুটা হালকা হল কিন্তু সিট পাওয়া গেল না । ভিড় কমাতে অক্সিজেনের চলাচল একটু বেড়েছে তাতেই খুশি । হঠ্যাৎ খেয়াল করলাম একজন অর্ধ ভেজা মহিলা বাসে উটার চেষ্টা করে ব্যর্থ হয়ে অসহায় চোখে বাসের দিকে তাকিয়ে আছে । বাসের হেল্পার মহিলার সিট নাই বলে বাসের পেটে দুই চট লাগাতেই ছুটে চলল বাস । পরে বাসের ইঞ্জিনের পাশের সিট গুলোতে চোখ বুলালাম । উপরে লিখা মহিলাদের জন্য সংরক্ষিত সিট অথচ বসে আছে স্যুট কোট পরা ভদ্র লোক , কানে হেডফোন লাগানো ডিজুইছ বয় আর এক গাল দাঁড়ি ভর্তি মাথায় টুপি হাকানো এক মোল্লা!

এরপর বাস পাঁচলাইশ মোড়ে থামলে এক মহিলা হেল্পারকে অনুনয় করে বলল ভাই অনেকক্ষন ধরে দাঁড়িয়ে আছি একটা সিট মেনেজ করে দিন । হেল্পারের সেই সাধু জবাব মহিলার সিট নাই । আর মহিলার সিটে বসে থাকা অমানুষ গুলো তা দেখেও না দেখার ভান করে আছে । ততক্ষণে রাগে আর ক্ষোভে আমার শরীরের উত্তাপ অনেকখানি বেড়ে গেছে , ভাবলাম এইভাবে আর না !

বাস ছেড়ে দেয়ার মূহর্তে হেল্পারকে ডাক দিয়ে বললাম বাস থামাতে আর মহিলাতে উটাতে কিন্তু সে আমার কথায় সাঁই দিল না । পরে বুজলাম ভদ্র কথায় কাজ হবে না, এরপর চাটগাঁইয়া ভাষায় চিৎকার করে ড্রাইবারকে বাস থামাতে বললাম । ড্রাইবার জিজ্ঞেস করল কি হয়েছে । আমি বললাম বাসে কি মহিলা উটানো নিষিদ্ধ । সে বলল না, তা কেন হবে । তাইলে হেল্পার যে বলতেছে মহিলার সিট নাই । সে পরপর দুইজন মহিলাকে নিল না । এখুনি সিট খালি করে মহিলাটিকে উটান । মহিলার সিট দখল করে যারা বসে আছে উনারা কি লিঙ্গ পরিবর্তন করছে , নাকি মানসিক ভারসাম্যহীন । আমি দুই-চার কথা বলা শুরু করতেই বাসের সবাই মহিলার সিট খালি করার জন্য আওয়াজ দিল আর চান্ডাল গুলো নিরবে সিট খালি করে উটে দাঁড়ালো । অবশেষে মহিলাটিকে হেল্পার ডেকে নিয়ে বাসে ঊটালো ।

এটা নিছক একদিনের বিচ্ছিন্ন কোন ঘটনা না । একটু খেয়াল করলে দেখবেন প্রতিনিয়ত এমন হাজারো অন্যায়ের জন্য আমরাই দায়ী । মধ্যবিত্ত বাঙ্গালিদের অন্যায় করার চেয়ে তা চোখ বুজে সহ্য করা কিংবা প্রতিবাদ না করে সবকিছু আড়ষ্ঠ ভাবে চেপে যাওয়ার এক ঘৃনিত গুন আছে বটে! অথচ তারাই আবার পরিবর্তনের কথা বলে, পরিবর্তনের স্বপ্ন দেখে , সময় ও সুযোগ পেলে বড় বড় কিছু পরিবর্তনের স্লোগানও জুড়ে দেয় । তাই বলি কি আগে নিজে বদলান দেখবেন আপনার চারপাশও বদলে যাচ্ছে!
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×