somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরের খোঁজে

০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুন্দর তো তাই যার কাছাকাছি এলে নিজেকে সুন্দর মনে হয়।সুন্দর তো সেই জিনিস যা মানুষের অন্তরের খোরাক যোগায়। সুন্দর হওয়ার জন্য লম্বা,ফরসা বা কোনো বিশেষ কিছু হওয়া লাগেনা।সুন্দর আপনিই প্রকাশিত হয় । আমরা যা তাতেই আমরা সুন্দর।সৌন্দর্যকে কী কখনো পরিমাপ করা যায় নাকি নির্দিষ্ট সংজ্ঞা দেয়া যায়? একজনের সাথে অন্যজনের সৌন্দর্যের তুলনা হয় কীভাবে ?


সবাই যার যার মতো অনন্য। পৃথিবীর প্রত্যেকটি ফুলই সুন্দর,প্রত্যেকটি ফুলই মোহনীয়। প্রত্যেকটি ফুলই তার রূপ রস গন্ধ দিয়ে মানুষকে মোহিত করে। কিন্তু কোন ফুলটি সবচেয়ে বেশি সুন্দর তা মানুষের পক্ষে নির্ধারণ করা অসম্ভব। রাতের আকাশের উজ্জ্বল তারা, ভরা পূর্ণিমার চাঁদের আলো, ভোর সকালে সূর্যোদয়ের সোনালী মুহূর্ত কিংবা প্রদোষ-কালে পশ্চিমে অস্ত যাওয়া সূর্যের রক্তিম আভা কোনটি বেশি সুন্দর ? আসলে এগুলোর একটির সাথে অপরটির কোনো তুলনা চলেনা। এই প্রত্যেকটি মুহুর্তই মানুষের জন্য উপভোগ্য।সুন্দর মাত্রই মানুষকে আনন্দ দেয়,মানুষকে তৃপ্ত করে,মানুষের মনে প্রাণের সঞ্চার করে।কোনো মানুষ যদি সত্যিই সুন্দর হয় তা তার চলায় বলায় ,আচরণে,অভিব্যক্তিতে প্রকাশ পায়। কিন্তু একজনের সাথে অন্য জনের বাহ্যিক চেহারার তুলনা দিতে যাওয়া বোকামি নয় কি? আসলে বাহ্যিক চেহারাকে আমি কখনোই সৌন্দর্য বলতে পারিনা কারন তা লালসার উদ্রেক ঘটানো ছাড়া কিছুই করেনা। বরং কিছু কিছু ক্ষেত্রে ঐ সুন্দর চেহারার মানুষদের আচরণ আমাকে ব্যথিত করে। দিনশেষে সুন্দর চেহারার চেয়ে সুন্দর সমঝদার হৃদয়ের মানুষের কাছেই তো নিজেকে সমর্পনের ইচ্ছা হয়। সংসারের শেষ প্রান্তে এসে সুন্দর হৃদয়ের মানুষেরাই কী জয়ী হয় না? কেননা তাদের হৃদয়ের উদারতাই তো সবচেয়ে বেশি তৃপ্ত করে তাদেরকেই ।আমি বা আপনি শুধু আমাদের আকার আকৃতি,চেহারার মধ্যে সীমাবদ্ধ নই এটা খোলস মাত্র, এর বাইরেও আমরা অনেক কিছু। কে জানে কার অন্তরের মাঝে হাজার বছরের ক্রন্দন ধ্বনি লুকায়িত আছে? হয়তো তা অপ্রকাশিতই থেকে যাবে।যাকে হয়তো কখনোই শব্দের শৃঙ্খলে বাধা যাবেনা। হাজারও দুঃখ-কান্নার মাঝেও যে এ হৃদয়গুলো আজও মানুষকে ভালোবাসা বিলিয়ে যাচ্ছে তা কি জীবনের সৌন্দর্য নয়? সত্যিকার অর্থে এ নীরব কান্নাই তো তাদের জীবনকে পূর্নতা দান করেছে,আর তাদেরকে করে তুলেছে অসাধারন। এই পৃথিবীর প্রতিটি হৃদয় এবং প্রতিটি প্রাণই মূল্যবান। তাই প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত মহৎ হৃদয়গুলিকে মনে প্রাণে শ্রদ্ধা করতেই হয়। যে হৃদয় গুলি প্রতিনিয়ত সংগ্রাম করছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য,পরস্পরের সুখ-দুঃখের ভাগিদার হওয়ার জন্য। সে হৃদয়গুলিই তো প্রকৃত সৌন্দর্যের দাবিদার। যে মহৎ হৃদয় গুলো তাদের হৃদ্যতা-পূর্ণ নিঃস্বার্থ সম্পর্কের মধ্য দিয়ে রচনা করেছে স্বর্গ, সে তো অমূল্য। আর তা মানুষের মনে সঞ্চার করে প্রাণের। হয়তো এখানেই নিহিত রয়েছে মানব জীবনের সৌন্দর্য।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×