
তুমি নির্ভিক, তুমি হিংস্র, তুমি আগামীর অঙ্গীকার
তোমায় রুখবে এমন সাধ্য কার?
তোমার গর্জনে ভীরুরা সব ভয়ে একাকার
তুমি বাঙ্গালী, তুমি বীর বরকত-জব্বার।
দৃঢ় কন্ঠে হাক ছেড়েছিলে স্বাধীনতার
তোমার হাকে সাড়া দিয়েছিলেন স্বয়ং রাজ্যেশ্বর
আকাশে বাতাসে উত্থিত বাংলার ধ্বনি
উন্মূলন করেছে বিদেশী বরবর সরকার।
ভাষার জন্য সমর করেছ, বিশ্বে গড়েছ ইতিহাস
ক্ষণকালে তুমি বিজয়ী হয়েছ, মুক্ত করেছ বাংলার আকাশ বাতাস
তুমি ধন্য, তুমি অনন্য, হে বাংলার বীর
শত শহস্র বাঙ্গালীর হৃদয়ে আজো তোমার ভিড়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




