আমার একটা প্লাস পয়েন্ট হল আমার রান্নার হাত খুব ভালো।
বিয়ের পর টোনা-টুনি দুজন মিলে একসাথে কিচেনে রান্না করব আর ছুটিয়ে প্রেম করব। ছোটখাটো এই ব্যাপার গুলো ভালবাসাকে আরো গভীর আর মধুর করে।
ভালবাসা থাকবেনা কেন? ভালবাসা শুধু ধরে রাখলেই হয়না, ভালবাসাকে ভালবাসতে হয়, আদর করতে হয়।
মাঝে মধ্যে ছোটখাটো একটা সারপ্রাইস, এক সাথে দুজন মিলে কিছু করা, রাস্তায় এক সাথে হাটাঁর সময় হঠাৎ করে গালে একটা চুমু দেয়া, হালকা মিউজিকের তালে তালে কাপল ড্যান্স করা।
এইতো ভালবাসা। ভালবাসাকে নিজের মত করে নিয়ে ভালবাসা।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



