আপনি চিন্তা করুন। আপনি একজন মুসলিম বাংলাদেশি। পাশাপাশি দেশ বলে যে কোনো কারণেই হোক আপনি পরিবার নিয়ে ইন্ডিয়া চলে গেলেন এবং সেখানে স্থায়ী ভাবে বসবাস শুরু করলেন।
এখন প্রশ্ন হচ্ছে আপনার মনের টান বেশি থাকবে কোন দেশের প্রতি? নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিই।
ঠিক তেমনি কিছু ইন্ডিয়ান হিন্দু পরিবার কিন্তু বাংলাদেশে এসে স্থায়ী বাসিন্দা হয়ে বসবাস করছে। তারাও নিঃসন্দেহে বাংলাদেশ থেকে ইন্ডিয়াকেই বেশি সাপোর্ট করবে।
এরাই হচ্ছে তারা যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়াকে সাপোর্ট করে যাচ্ছে এবং বাংলাদেশেকে ইচ্ছা মত পচাঁচ্ছে। যার কারণে কিনা বাংলাদেশি হিন্দুদের উপর সেই দোষের ভার উঠেছে। কিন্তু বাংলাদেশি হিন্দুরা তো কোনো দোষ করেনি। কতিপয় ইন্ডিয়ান হিন্দু যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়াকে সাপোর্ট করছে এবং বাংলাদেশেকে পচাঁচ্ছে তারাই তো শুধু এই দোষের ভার বহনের একমাত্র অংশীদার।
তাই দয়া করে বাংলাদেশি হিন্দুদের দোষারোপ করবেন না! আমার দেখা এমন কিছু বাংলাদেশি হিন্দু পরিবার আছে যারা মনে প্রাণে ইন্ডিয়াকে ঘৃণা করে এবং বাংলাদেশকে নিজেদের থেকে বেশি ভালবাসে। কারণ তো একটাই। ওরাও যে বাঙ্গালি। গর্বিত বাঙ্গালি। হুম আমরা সবাই গর্বিত বাঙ্গালি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



