কিছু মানুষ নারী দেহ শুনলে শুধু বিছানায় যাওয়াটাই কল্পনায় আনতে পারে। কি নিচু প্রজাতির রুচি এদের!
ভাবতে অবাক লাগে কিছু মেয়েও এইসব কুরুচিপূর্ণ মানুষদের কথায় সমর্থন জানায়।
ওদের কাছে নারী মানে শুধুই নিতম্ব বা বক্ষ কিংবা নারী মানে শুধুই বিছানা। ওরা নারীদের প্রতিটা কথায় যৌনতা ছাড়া আর কিছুই যেন খুঁজে পায়না।
''দেহ পাবি'' সেটা কি শুধুই যৌন আকাঙ্ক্ষাকে বুঝায়? যেখানে বাক্যটি উচ্চারিত হয়েছে গুলি করলে কর দেহ দিয়ে দিব তা গ্রহণ করার জন্য কিন্তু সেখানে বাক্যটির অর্থ পুরো ভিন্ন পথেই নিয়ে গেল ঐ শ্রেণীর লোক গুলো। দোষ এদের নয়, দোষ এদের চরিত্রের।
***
মাত্র ৩ দিনে জয় ছিনিয়ে আনল কিন্তু পুরো বাংলাদেশের কোথাও একটা গাড়িও ভাঙ্গা পড়ল না। ব্যাপারটি কিন্তু বাংলাদেশের সাথে যায়না। আন্দোলন বলতে আমরা আম জনতা এত দিন জানতাম গাড়ি ভাংচুর কিংবা গাড়িতে আগুন লাগিয়ে দূর থেকে তামাশা দেখা। কিন্তু এবার বাংলাদেশিরা আন্দোলনের একটি নতুন সংজ্ঞা আবিষ্কার করল সম্পূর্ণ নতুন রূপে।
পাবলিক ভার্সিটির আন্দোলন হলে ৩ দিনে কমপক্ষে ৩০০ গাড়ি ভাংচুরের খবর পাওয়া যেত। এটাই হচ্ছে ডিফারেন্ট বিটুইন স্টুডেন্টস অভ পাবলিক এন্ড প্রাইভেট ভার্সিটি।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



