আন্ডার গ্রাউন্ডের কিছু মানুষের সাথে মোটামুটি পরিচয় থাকার কারণে অনেক কিছুই আমি জানি এবং দেখি। টাকার জন্য মানুষ কত নিচে নামতে পারে তার বাস্তবিক সব উদাহরণের সাথেই আমার পরিচয় হয় এখানে।
কুমিল্লা কিংবা চট্রগ্রাম থেকে ইয়াবা ৫০ থেকে ৭০ টাকা দরে কিনে ঢাকায় এনে তা ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করে এমন মানুষের অভাব নাই এই সেক্টরে। এমন কোনো দিন নাই যে চট্রগ্রাম-ঢাকা হাই-ওয়ে রোডে ইয়াবা চালান হয়না। বাস্তবিক অর্থে এটা হতেই থাকবে।
কয়েকদিন আগে মেডিকেলের যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেটার প্রশ্ন ফাঁস হয় ৮ থেকে ১৫ লাখ টাকা দরে। মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্ন ফাঁসের মূল হোতা কিন্তু আমাদের দেশের একজন গণ্য-মান্য সাংসদ। প্রশ্ন ফাঁস করেই ঊনি কয়েকশ কোটি টাকা নিজের ঊর্বর পকেটে ভরছেন।
কিছু দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। আর এটার প্রশ্ন বিক্রি হচ্ছে ৫ থেকে ৮ লাখ টাকা দরে। জগন্নাথ, জাহাঙ্গীরনগর এক কথায় পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই হল প্রশ্ন বিক্রি আর মন্ত্রী মহাশয়ের ঊর্বর পকেট আরো ঊর্বর করা। আর এইসব কিছুই কিন্তু হচ্ছে আমার চোখের সামনে। আপনি আমি চাইলেই এইসব থামাতে পারবনা। এইসব হতেই থাকবে।
সব মানুষ দেশের জন্য যুদ্ধ করেনি, কিছু মানুষ গা বাঁচিয়ে নিজের জন্য যুদ্ধ করেছে। পাকিদের শোষণ তাদের ভালো লাগেনি। কারণ এতে তাদের অনুর্বর পকেট ঊর্বর হচ্ছিলনা। নতুন দেশ গঠন করলে তোহ নিজেরাই শোষণ করতে পারবে, আর অনুর্বর পকেটও ঊর্বর করতে পারবে। ক্ষতি কি?
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



