চেনা আঙ্গিনায় বহুদিন পর এসে দেখি
কতকিছু বদলে গেছে সময়-স্রোতে।
কত তারা কত আলো কত কালো
ভালো লাগে মন্দ লাগে ভয় জাগে মনে
পারবো কি মিলতে মিলাতে এই ভিড়ে?
এই মেলায় এই হাটে যদি তাল কাটে
যদি ভেসে যাই ডুবে যাই, যদি চেয়ে দেখি
কেউ নেই কেউ নেই ঢেউয়ে ভেজা তীরে।
(২০ অক্টোবর ২০১০)
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




