ঠিকানা? কখনোই দেব না
পিছনে তাকাবো না যাব যখন -
তোমার করুণ চোখের চাহনি
পাংশুবর্ণ মুখ বা অব্যক্ত কথা
মনে করে দাঁড়াবো না এক বিন্দু,
হারানোর সুখ টুটে এই ভয়ে!
চলে যাব অজানায় একাকী
দৃষ্টির সীমা ছেড়ে বহু দূরে-
চলে যাব নিষ্ঠুরতার চিহ্ন এঁকে
চুর্ণ করে বুকের সব ক’টি হাড়।
যদি পথ চেয়ে থাক আঁধারে
অসীম বিশ্বাসে দীপ জ্বালো
বিধ্বস্ত হৃদয় মন্দিরে প্রতিক্ষণ-
ফিরে এসে বড় অপরাধী হবো,
যন্ত্রণায় কাতরাতে থাকবো।
নিশ্চিত জেনো পাগল হয়ে
তোমাকেই খুঁজবো তন্নতন্ন।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



