কে ভাঙালে ঘুম গো আমার
কে ভাঙালে ঘুম
কে এসে এই ঘুম কপালে
দিয়ে গেলে চুম।
জেগে তোমায় পাগল হয়ে খুঁজি
ফুল ছড়ালে গন্ধ ব্যাকুল
ভাবি তুমিই এলে বুঝি।
স্বপ্নে আমার দাওনি কেন দেখা
তোমায় কোন রূপে যে খুঁজি ?
লাগছে ভীষণ একা।
ঘুমের ঘোরে সর্বনাশা চিহ্ন এঁকে দিলে
চোখ পোড়ালে মন পোড়ালে
আমার ঘুম যে কেড়ে নিলে।
এখন মায়াপুরীর সব কাননে
পাগল হয়ে খুঁজি
রক্ত যখন ঝরে কাঁটায়
ভাবি তুমিই এই বুঝি।
কেউ পিছন থেকে বলে
ঘরে ফিরে যা,
মরবি শেষে প্রাণে
মরীচিকার পিছে দিলি পা!
ওদের কথা পথেই ফেলে রেখে
সামনে ছুটে চলি
বুকে পাষাণ বেঁধে কেঁদে কেঁদে
নিজের কাছে বলি-
গোপন মায়া, নও মিছে নও তুমি।
পোড়া চোখে দেবেই ধরা
হৃদয় দিয়ে মানি।
পাগল করা ঘুম ভাঙানো ছোঁয়া
এ জনমের সত্য বলে জানি।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



