যা চায় প্রেম
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেম চায় শিহরণ
দুটি দেহের আলোড়ন
প্রকম্পিত ঠোঁটের উষ্ণ চুম্বন
দেহে দেহে ডলাডলি
কাছাকাছি গলাগলি।
প্রিয়ার রূপ চায়
গুণাগুণ সবই চায়
ওদিকে প্রেমিক বেচারার সুঠাম দেহকে
যদিও জানানো হয় নিমন্ত্রণ
তারপরও এর চেয়ে
অর্থকরিটাই বেশি প্রয়োজন
ওটাই বাস্তবতা ওতেই চলে জীবন।
তারপর দুনিয়ার কতকিছু
এরপর উষ্ণতার প্রশমন
বাস্তবতার ভাবনায়
বিচলিত দুটি প্রাণ
যদি কখনওবা হয় মিলন।
কমে যায় সেই আকুলতা।
ভালোবাসার জীবনে
মাছ-মাংস আর তরিতরকারি
গৌণ হয় ভালোবাসা
ওসবই বেশি দরকারি।
আর যদি বিরহের অধ্যায় আসে
তবেই সুখ পায় দু’জনে
দূরের প্রিয়ই ভাবনায়
জোগায় সুখের রসদ।
কাছেরটা হীনতা আর দীনতায়
ভরিয়ে রাখে পুরো জগৎ।
আসলে প্রেম কি চায়
কেউ তা জানে না
যা জোটে তা পেয়ে মোটেও
কেউতো আর চিরসুখী হয়না।
অল্পে তৃপ্ত মন সবই পায়
উচ্চাভিলাসীর কামনা
একজীবনে কখনো মেটেনা
তাই সব ভেবে সার্বিক সুখ
খুঁজে নেয়াই শ্রেয়
থাকবে না মনের মানুষ
প্রিয়া কিংবা প্রিয়।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন