somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালিকা এবং আমার হিজিবিজি ভাবনা...

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অফিস সকাল বেলা ছিলো...তাই জলদি উঠতে হয়েছে সুখের স্বপ্নটাও অর্ধেক দেখা হয়েছে...যাহোক ওই তন্দ্রাছন্ন অবস্থায় একটা কবিতা প্রসব করেছিলাম...তবে ঘুমের ঝোঁকটা কেটে মুগ্ধতা এলো যখন হাতির ঝিলের বাসে গান শুনতে শুনতে আর জানালা খুলে ঠাণ্ডা বাতাস খেতে খেতে অফিসে গেলাম...অফিসের কাজ সেরে বেরিয়েই ভাবছি; বাসা ফিরে একটা ঘুম দেবো রাত ৯টা পর্যন্ত...তার আগে বিশ্বসাহিত্যকেন্দ্র গিয়ে বই দেয়া-নেয়ার কাজটা সারবো...যদিও বাংলামটরে চা পানরত অবস্থায় এক পুরনো কলিগের সঙ্গে মৃদু আড্ডাবাজি অযাচিতভাবেই করতে হয়েছে...

এরপর বিশ্বসাহিত্যকেন্দ্রের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে সেই বালিকার দেখা; সাথে তার ছোট ভাই কত আর বয়স হবে...মেয়েটি ভাইভ/সিক্স আর বাচ্চাটি স্কুলগামী ছেলে হবে...লাইব্রেরিতে গিয়ে দেখলাম শিশু-কিশোর সেলফে দু’জনেই বই খুঁজছে...মেয়েটি নিজের জন্য একটি বই নিলো আর সাথে থাকা ছোট ভাইয়ের জন্যও নিলো...বুঝলাম দু’জনেই পড়ুয়া...বই নেয়ার জন্য মেয়েটি যখন কার্ডে সই করছিলো; পিচ্চিটি তখন জিজ্ঞেস করলো; কি করো? মেয়েটি জবাব দিলো; নাম লিখি...ছেলেটি বললো; আমার নাম লিখনি? মেয়েটি বললো; তোমার নাম কেন লিখবো ‘বাছাধন’...

আমি হেসে দিলাম; আসলে ব্যক্তিগত পাঠ্যাভ্যাস মানুষকে শব্দ ব্যবহারে পাকিয়ে তোলে...এইযে মেয়েটি পৃথিবীকে হয়তবা সমৃদ্ধ করবে...

এখন বাচ্চারা ঠিক যেন শিক্ষা প্রতিষ্ঠান নামের একটা ধানের কলে ঢুকে চাল হয়ে বেরিয়ে আসছে...ক্যারিয়ার হচ্ছে ক্যারেক্টার হচ্ছে না...এদেশ শত শত ডাক্টার, ইঞ্জিনিয়ার পায়- পৃথিবীতে তোলপাড় তোলা কোনো বোদ্ধা মানুষ পায়না...

বাহ্যিক উৎকর্ষ সৌন্দর্য্য আর গ্লামার্স নয় পৃথিবী চলে মতবাদে...অমন হলে স্টিফেন হকিংস হতো পৃথিবীর সবচেয়ে অকেজো ‘মাল’...আসলে আমরা বুঝবো কবে?

বালিকার কার্যক্রম দেখে ক্লান্তি খানিক কমেছে; তাই বসে বসে লিখলাম...

যদিও এসব জায়গায় যেসব কন্যারা যায় তাদের দিকে মনের দিক থেকেই নজর দেই...বিশেষ করে ওসব জায়গায় যাওয়া তরুণীদের দিকে উকি-ঝুঁকি মারি বটে!!! তবে শারীরিক অবয়ব নয়; হাতে থাকা বইটির দিকে তাকাই আর কান পেতে গোপনে শুনি তারা কোন শব্দগুলো ব্যবহার করছে...

নিজের প্রাতিষ্ঠানিক সমৃদ্ধি খুব একটা হয়নি...দেখি মানসিক সমৃদ্ধি হয় কি না...যদিও বয়সের দোষে কিছুটা দুষ্টও আছি বটে!!!
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×