
ছোটবেলায় আব্বু যখন কোনো লুঙ্গি কিনে দিতো...তখন ছুটোছুটিতে সে লুঙ্গি টিকতো না...দেখা যেতো ওই লুঙ্গিখানা পরিধানরত অবস্থাতেই ফুটবলে লাথি মারা হতো...পুকুরে লাফ মারা হতো...আর সদ্যপরিহিত সেই নতুন লুঙ্গি মাঝ বরাবর ছিঁড়ে যেত...
এভাবে কত লুঙ্গি যে কৈশোরের ইতিহাসে জায়গা করে নিয়েছে তার ইয়াত্তা নেই...এরপর যখন নিজের অল্প আয়ের সুযোগ এলো তখন প্রথমদিনতো দূরের কথা কয়েক বছরেও লুঙ্গি আর ছেঁড়ে না...চার/পাঁচ বছর আগে কেনা লুঙ্গি ধূসর হয়ে যায় ছেঁড়ে না...ফেলেও দেয়া হয় না...কোন সে কারণ...???
তাতো সোজা ওটা বাপের পয়সায় কেনা না, ছিঁড়লে নিজের পয়সায় আরেকটা খরিদ করতে হবে...
মনে পড়ে যখন লুঙ্গি পড়া শুরু করেছিলাম তখন নিজেকে বড় বড় মনে হত...আর ঘুমের চোটে কৈশোরে লুঙ্গিখানা মশারির উপর কত ছুড়ে মেরেছি...দিগম্বর ছেলের লুঙ্গি বাবা-মা ঠিক করে দিয়েছে...শেষ পর্যন্ত ট্রাউজার কিনে দিতে বাধ্য হয়েছে...এখন ছেলে সচেতন আর পরিধানের লুঙ্গি খোলেও না ছেঁড়েও না!
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



