
চুল সাজিয়ে ভিন্ন সাজে চোখে দিয়ে মাশকারা
পলক ফেলে ডাকছো কাছে সঙ্গে আছে ইশারা
বর্ণিলতায় রাঙিয়ে ঠোঁট চঞ্চলতায় কাঁপাচ্ছো
বুক দুরু দুরু পুরষ মনে শিহরণ জাগাচ্ছো।
বাহারি পোশাক হরেক সাজ নিত্য নতুন আমদানি
হাতে চুড়ি পায়ে আলতা শাড়ি পরে জামদানি।
মেহেদি রাঙা বাঙালি মেয়ে জানায় গোপন আমন্ত্রণ
বুঝি না মোটে কি করা যায় কেমনে ফেলি নিমন্ত্রণ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



