
: কি খবর কবি
কি লিখছেন কি ভাবছেন পড়ছেন কি
ভাবনার জগতটা নাড়িয়ে বলেনতো সবই।
: কি আর বলার
একা সুযোগ নেই পথ চলার
সে আছে, চলে তার খবরদারি।
আপনিই আছেন বেশ নিজেতে নিরুদ্দেশ
আত্মমগ্নতা ভাবনার গভীরতা
সবই এসে যায় আপনা-আপনি।
: কি যে বলেন কবি
ওতেই বেশ আছেন
তাঁর ছোয়ায় হৃদয়ের যত্ন নেন
শরীরও রাখেন ভালো।
এইতো চাওয়া থাকে জীবনের কাছ থেকে।
এটাই পূরণ করে কত না পাওয়ার হাহাকার।
স্রষ্টার শেকলে বাঁধা চিরজীবন
সৃষ্টির আঁচলে বাঁধাওতো জীবনের বিশেষণ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


