

পৃথিবীতে এই একটা জিনিস কোনো সময় থেমে থাকে না, তা হল প্রেম...আহা রমজানেও কি আসে যায় শরীরে হিজাব জড়িয়ে কিংবা দাড়ি রেখে শুকনো মুখে সে প্রেম চলে অবিরাম...
আর কিছুটা খুল্লাম-খুল্লাদের শরীরে লাগা উতাল হাওয়ার রেশ কিছুতেই থামে না ...দুজন দুজনকে ছুঁয়েছি তাতেই আছি বেশ...নিত্য হাতিরঝিলটা পার করতে হয় সোনারগাঁওয়ের পেছন দিয়ে...কতকিছু চোখে পড়ে দিনে আর রাতে...
এখন আর ছেলে-মেয়েরা ধৈর্য ধরে না...ধরে লাভ কি!!! এখন যা হাত পেতে পাওয়া যায় দুদিন পরে তার যদি হাতবদল ঘটে...তিনদিন পরে যদি অন্য কোথাও মালাবদল করে...তাই পথে-ঘাটে বনে বাদাড়ে যা মনে চায় তাই করে ফেলে তারা... ‘নো চান্স মিস, অ্যান্ড নট অনলি কিস...’
সবগুলোর ছবি তোলার সামর্থ কি আছে! চারটি চোখকে ফাঁকি দেয়া কি এতই সহজ...কতদিন পিটুনির আশঙ্কা ছিল! তবে একটা পশ্চাৎদৃশ্য একদিন মুঠোবন্দি করে ফেলেছিলাম!
প্রেম সবচেয়ে জমছে এখন রিকশায়...একজন বড় ভাই একদিন বলেই ফেললেন, পথে হাঁটতে গিয়ে দেখেন রিকশার মধ্যে সেমি শয্যাদৃশ্য!!! বেসামাল কন্যার দিকে তাকিয়ে দেখেন...তারই নিকটাত্মীয়া!!!
ভগিনীর লজ্জার সুযোগ না থাকলেও তিনি নাকি বেশ লজ্জা পেয়েছেন...নিজের চোখকে বিশ্বাস না করে একটু যাচাই করে দেখেছেন...ওই সময়ে তার বোনটির ক্লাস ছিল!!!
এই মুহূর্তে লেখা পড়ে পাঠক মনে ভাবনা জাগতে পারে...নিজের সুযোগ নেই বলে অন্যকে নিয়ে টানাটানি করছি...নিজের একটা (ওয়ান/কসসি=সেকসি)...জুটে গেলে আর এমনটা করতাম না...
কথা সত্য...বরাবরের মতই ‘সুযোগের অভাবেই চরিত্রবান’...
তবে বিশ্বাসী মন কোনো সময় এতকিছু করার উৎসাহ যোগায় নি...
তবুও মানুষ হিসেবে সবারই ভদ্রভাষায় ‘ফিজিক্যাল ডিমান্ড’ আছে...
সেটা পূরণেরও তো একটা সমাজস্বীকৃত পন্থা আছে না কি? আর মুসলিম পরিচয়টাতো কেবল খতনার সাথেই সম্পর্কিত না...
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



