somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গুরুর শিষ্য
আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। nnসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

তিক্ত কেন স্বামী-স্ত্রীর সম্পর্ক?

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাক-ঢোল পিটিয়ে পুরো পৃথিবীকে জানিয়ে যে সম্পর্কের ভিত্তি রচিত হয় সে সম্পর্কের তিক্ততা দেখে মনটা কেমন যেন হয়ে যায়। পৃথিবীর কোন ‘অমর প্রেমকাহিনী’ বিয়ে পর্যন্ত না গড়িয়ে পূর্ণতা পেয়েছে বলে ধরে নেয়া হয়েছে তা কি কারো জানা আছে!

বিয়ে বাদে যখন সম্পর্ক গড়ে ওঠে তখন সে সম্পর্ক যেন হয় মধুর…একজন আরেকজনের সঙ্গে কথা না বলে থাকতে পারে না…দেখা না করে থাকতে পারে না…এমনকি সব বিধিনিষেধ উপেক্ষা করে শয্যায় যেতেও কুন্ঠাবোধ করে না। মধুর আলিঙ্গন গলাগলি, জড়াজড়ি, ওষ্ঠ যুগলের স্পর্শ যেন পরস্পরকে আকুল করে তোলে।

সেই প্রেমিক-প্রেমিকারাই যখন লিখিতভাবে পরস্পরের কাছে চলে আসে তখনো তাদের মঝে তিক্ততা লক্ষ্য করা যায়। পরিণয়ের আনন্দঘন মুহূর্ত পরিণতির বাস্তবতায় বিলীন হয়ে যায়।

এছাড়া স্বাভাবিকভাবে যে সকল বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে সেগুলোতেও তিক্ততার ‘ভাব ও গাম্ভীর্য’ দুটোই সমানভাবে পরিলক্ষিত হয়।

সন্তানরাও এ জিনিসটা বুঝতে পারে। তাদের ওপর এর বিরূপ প্রভাবও পড়ে। তখন আর সন্তানদের শান্ত করতে মায়েদের অন্য কিছু বলা লাগে না; তোর বাপ আসছে…এ কথাটি বললেই সন্তানদের চোখের সামনে বাপ নামক একটা প্রাণির ছবি ভেসে ওঠে! প্রাণিটা ভয়ঙ্কর বটে!

নাহ্, কেবল তিক্ত সম্পর্কই না ভালোবাসার সম্পর্কও দেখা যায়। অফিস বা কর্মস্থল থেকে ফেরার পথে দুয়েকজন স্বামী কিংবা স্ত্রী একজন আরেকজনের জন্য ফুলও কেনেন…বিয়ের পর তাদের এ কাজ দেখেই মনে হয় কতটা প্রশান্ত চিত্তে ঘর করছে তারা।

তিক্ততার সম্পর্ক নেই কেবল তখনই বোঝা যাবে যখন স্ত্রী মন থেকে সার্টিফিকেট দেবে যে তার স্বামী ব্যক্তি হিসেবে ভালো। হাদিসে যেভাবে এসেছে- ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট ভালো।’ অনুরূপভাবে স্ত্রীর ভালোমন্দ সম্পর্কেও একই ধরনের কথা বলা আছে।

মোটকথা লোকদেখানো বা লোকশোনানো নয়- তারা আসলেই পরস্পরের নিকট ভালো। তারা নিজেরা ও তাদের সন্তান-সন্ততি ও স্বজনই এ বিষয়টা কাছ থেকে উপলব্ধি করতে পারে।

আমরা জানি, শয়তানের ‘সর্বোত্তম’ কাজই হলো স্বামী-স্ত্রীর সম্পর্ককে তিক্ত করে তোলা ও তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানো। বোধকরি সে তার ‘শয়তানি দায়িত্ব’ যথাযথই পালন করছে। মোটরসাইকেলের জন্য যখন সন্তান বাবা-মায়ের গায়ে আগুন দিচ্ছে, ঠুনকো অনৈতিক সম্পর্কের কারণে মা যখন সন্তানকে নির্দ্বিধায় হত্যা করছে ইত্যাদিসহ পারিবারিক সম্পর্ক যখন আজ চরম বিপর্যয়ের মুখে তখন বলতেই হয় পৃথিবী, রাষ্ট্র, সমাজ সব ধ্বংসের মুখে।

তাই আমাদের চারপাশের পারিবারিক তথা স্বামী-স্ত্রীর সম্পর্কগুলো হয়ে উঠুক তিক্ততামুক্ত, মধুর ও ভালোবাসাপূর্ণ। আমাদের স্বজন পরিজনরাও থাকুক শান্তিতে আনন্দে…নারী ও পুরুষ তথা স্বামী-স্ত্রীর সুসম্পর্কই পারে সভ্যতাকে পুনঃনির্মাণ করতে... একটা উত্তম জীবন ব্যবস্থাকে স্বামী-স্ত্রী নিজেদের জন্য নির্ধারণ করতে পারলে এর মাধ্যমেই আসবে সোনালি দিন…
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×