
ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে রাস্তায় নামবে। যাকে সামনে পাবে তাকে সাপের মত লগি বৈঠা দিয়ে পিটিয়ে মারবে। তারপর রাস্তা খালি করে আওয়ামী লীগকে গদিতে বসিয়ে দিবে। তারপর আর তারা গদি ছেড়ে নামবে না। এভাবেই তারা গত সতের বছর গদিতে বসে ছিল। তারপর এন্টি পক্ষ তাদেরকে তাড়িয়ে দিলে তারা এখন আবার সেই লগি বৈঠার প্রিয়জনদেরকে খুঁজছে।
এন্টিরা বত্রিশ নম্বর ভেঙ্গে দিয়েছে। আদালত এন্টিদের বিরুদ্ধে মামলা নিচ্ছে না। পঁচাত্তরের পরেও আদালত এন্টিদের বিরুদ্ধে মামলা নেয় নাই। লগি-বৈঠা লীগ আবার এন্টিদেরকে হারাতে পারলে বত্রিশ নম্বর ভাঙ্গা সংক্রান্ত মামলা আদালত নিবে। যারা বত্রিশ ভেঙ্গেছে তখন তাদের বিচার হবে। তারা তখন জেলে পঁচে মরবে। সেজন্য অতি প্রয়োজনে আওয়ামী লীগ এখন লগি বৈঠা লীগকে খুঁজছে। রানু এবং চাঁদগাজীকে লগি বৈঠা লীগের নেতৃত্ব প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাতে তাদের কি লাভ হবে সেটা আমি বলতে পারছি না। তবে এটা ঠিক যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরাতে পারলে হেস্ত-ন্যাস্ত একটা কিছু ঘটবে।
ভালো মানুষ ফখরুল এখন রাষ্ট্রপতি। জামাই বাবাজী দেশের খেদমত করছে। আমি এখনো ভাগে কিছুই পাই নাই। তবে মেয়ে বলেছে সে ভালো আছে। লগি বৈঠা বাহিনী জয়ী হলে এ ভালো কি আর থাকবে? রানু জিজ্ঞাস করেছে তখন আমার কি হবে? আমার কি দোষ? আমিতো ছাত্র লীগের পোলার কাছেও মাইয়া বিয়ে দিতে চাইছিলাম। ছাত্র লীগ আমার মেয়ে না নিলে আমার কি দোষ? এ দিকে মেঝ ভাবী আমার ত্যানাকে পোষ্ট দিয়ে বলছে জামায়াতকে নাকি জনগণ সম্মান দেয়। আমি বললাম ওকে। জামায়াতকে দিবে সম্মান আর বিএনপিকে দিবে ক্ষমতা তাতেই চলবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ কামনা করে দোয়া করছি। কারণ তাতে কন্যা ও জামাই বাবার শুভ আছে। জামাই বাবাজী ইউপি চেয়ারম্যান হওয়ার চেষ্টা করছে। আল্লাহ তার নেক আশা পূরণ করুন। আওয়ামী লীগের আশা পূরণ হলে বিএনপির আশা জলে যায়। তখন জামায়াত হয় গুপ্ত এবং বিএনপি সুপ্ত হয়। আওয়ামী লীগ এখন পলাতক। এরা ফিরে এলে বড় ঝামেলা হয়ে যাবে। তথাপি তাদের ফিরে আসার চেষ্টা তারা করবে। তার জন্য তারা নিখাঁদ দল প্রেমিক খুঁজছে। ব্লগে এমন কয়জন আছে। তবে তারা লগি বৈঠা নিয়ে রাস্তায় নামবে কিনা সে বিষয়ে আমি শিউর না। যাক না কেটে আওয়ামী লীগ ছাড়া আরো কিছু বছর। তাদের এক পক্ষ অন্য পক্ষের অশান্তির কারণ। পুরা শান্তি কোন দলের মাধ্যমে হয় না। তারপর যার যে দিকে সুবিধা সে সেই দিকেই থাকবে। আমার বিষয়টাও সেরকম।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



