somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনপ্রিয় নারী ব্লগারের সঙ্গে সৌদি এক কিশোরের খারাপ আচরণ

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্যালিফোর্নিয়ার স্ট্রিমিং ভিডিও স্টারের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আবু সিন নামের এক সৌদি কিশোরকে। ক্রিস্টিনা ক্রকেট নামের জনপ্রিয় ভিডিও স্ট্রিমারের সঙ্গে অসদাচরণ করা হয় বলে কিশোরের বিরুদ্ধে অভিযোগ।তবে আবু সিনের আসল পরিচয় এখনও জানা যায়নি। অপরদিকে ক্রকেট সমালোচিত লাইভ স্ট্রিমিং সাইট ইউনাউ এর একজন জনপ্রিয় ব্লগার।রিয়াদ পুলিশের মুখপাত্র কর্নেল ফাওয়াজ আল মায়মান বলেন যে গ্রেফতার হওয়া সেই কিশোর অনলাইনে আবু সিন নামে পরিচিত। তাকে অনৈতিক আচরণের দায়ে গ্রেফতার করা হয়। তার ভিডিওতে বহু মন্তব্য করা হয় এবং তার মধ্যে অনেকগুলোতেই মন্তব্যকারীরা তার আচরনের শাস্তি দাবি করেন।ক্রকেটের সঙ্গে কথোপকথনের বেশ কিছু ভিডিও ইউটিউবে আপলোড করা হলে তার বিরুদ্ধে অভিযোগ জানায় অনেক ব্যবহারকারী এ কথা জানিয়েছে দ্য গার্ডিয়ান।


ইউটিউবে প্রকাশিত ভিডিওগুলো মূলত সমালোচিত হয়েছে তাদের ভাষার জটিলতার কারনে। দুজনের ভাষা আলাদা হওয়ায় তাদের কথোপকথনের ভঙ্গি সকলের নজরে আসে। ভিডিওতে গ্রেফতার হওয়া কিশোরের ভাঙা দাঁতের জন্য তার ডাকনামও দেওয়া হয়।ভিডিওগুলোর জনপ্রিয়তা দেখে বিস্মিত হয়েছেন অনেকে। গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ইউনাউ প্রচারকারী হিসেবে তিনি তার ভক্তদেরকে আমন্ত্রণ করতে পারেন। গেস্টিং ফিচারের মাধ্যমে এসব ভক্ত স্প্লিট স্ক্রিনে তার সঙ্গে ব্রডকাস্টে অংশ নিতে পারেন।ক্রিস্টিনা ক্রকেট বলেন আমি বালকটিকে অতিথি হিসেবে গ্রহণ করি আমি জানি না সে কি বলছে কারণ আমি আরবি বলি না সবাই মনে করছিল সে আসলেই মজার এবং সবাই তাকে পছন্দ করছে এবং আমি ধারণা করছি ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে।ক্রকেট আরো বলেন সে খুব বেশি ইংরেজি বলেনি তাই আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম আমি সে সময় কি বলছিলাম। এটি ভালো কোনো যোগাযোগ ছিল না। সে নাচছিল এবং মজা করছিল আমরা দুজনই সেখানে নাচছিলাম কারণ আমরা শব্দ দিয়ে যোগাযোগ করতে পারছিলাম না। এটা খুব মজার ছিল। তারা দুজন যে কোনো সম্পর্কেও জড়িত ছিলেন না সেটিও নিশ্চিত করেছেন ক্রকেট।মায়মান জানান আবু সিনের বয়স ১৯ বছর। আর ক্রকেট বয়সে তার থেকে দুই বছরের বড়। ইউটিউবে সিনের বিরুদ্ধে মন্তব্য আসার পর থেকেই তাকে ধরার চেষ্টা করা হচ্ছিল।ক্রকেট জানান তিনি কেনো সিনের সঙ্গে কথা বলছেন এটি জিজ্ঞেস করে অনেকেই তাকে বিরক্ত করছেন। তারা বলেছেন আপনি যেটা করেছেন তার জন্য আমি আপনাকে ঘৃণা করি। কিন্তু এই ধরনের মন্তব্য সংখ্যালঘু। আমি তাদেরকে ব্লক করে দিয়েছি এবং সরে এসেছি।আবু সিনকে গ্রেফতার করার ভিডিও ইউনাইউ এ লাইভ স্ট্রিম করা হয়। পরবর্তীতে ভিডিওটি ইউটিউবেও আপলোড করা হয়েছে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×