somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শূণ্য হাতে ১৯৬২ সালে লাদাখ জয়ের ঘটনা

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৬২ সালে শূণ্য হাতেই যুদ্ধ করে লাদাখ জয় করেছিলেন ভারতীয় সেনারা। ভারতীয় সেনাবাহিনীর অতটা ক্ষমতাশালী হওয়ার পিছনে ১৯৬২ সালের চীন ভারত যুদ্ধ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সে সময়ই ভারত উপলব্ধি করেছিল সেনাবাহিনীর উন্নয়ন হওয়া জরুরি। সে যুদ্ধে কোনো অস্ত্র ছাড়াই শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে লাদাখ ছিনিয়ে নিয়েছিলেন ভারতীয় বাহিনী।১৯৬২ সালের ১৮ই নভেম্বর লাদাখের চুসুলে হয়েছিল সেই যুদ্ধ। সেই যুদ্ধ আজও বিশ্ব ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ভাবে রচিত হয়ে আছে। লাদাখ বাঁচাতে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই চুসুল।

মেজর শয়তান সিং এর নেতৃত্বে ১২০ জন জওয়ান পাহারা দিচ্ছিলেন সেই চুসুল। সেদিন ভোরে প্রায় ৫ হাজার থেকে ৬ হাজার সেনাবাহিনী এবং আধুনিক অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে চীন। বহু ভারতীয় সৈন্যকে মেরেও ফেলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে একাই লড়েছিলেন মেজর শয়তান সিং। ১২০ জন ভারতীয় সেনা সেদিন শত্রুপক্ষের ১৩০০ সৈন্যকে হত্যা করেছিলেন। শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিলেন মাত্র ৬ জন ভারতীয় সেনা। তাদেরকে চীনের জেলে যুদ্ধাপরাধী হিসেবে বন্দি করা হয়। কিন্তু অদ্ভুতভাবে তারা প্রত্যেকেই পালিয়ে যান। তাদের মধ্যে চারজন এখনও বেঁচে আছেন। সেদিন ভোর সাড়ে ৩টার দিকে শুরু হয় আক্রমণ। চীনের বুলেটে ঝাঁঝরা হয়ে যায় চুসুল। কিন্তু হার মানেনি ভারতীয় সেনা। এক সময় সব গুলি বারুদ শেষ হয়ে যায়। খালি হাতেই লড়াই করেন ভারতীয় সেনারা। পরে পরমবীর চক্র দেয়া হয় মেজর শয়তান সিং কে। তাছাড়াও বীর চক্র পান আরো পাঁচ সৈন্য। ১৯৬২ সালে যুদ্ধের মাধ্যমে লাদাখের আকসাই চিন এবং পার্শ্ববর্তী এলাকা চীন নিজের অন্তর্ভুক্ত করে নেয়। সামরিক কৌশলগত কারণে ভারত শ্রীনগর থেকে লেহ পর্যন্ত ১ডি নং জাতীয় সড়ক তৈরী করে। ১৯৭১ ও ১৯৯৯ খ্রিষ্টাব্দে পাকিস্তান লাদাখের পশ্চিমাংশের কার্গিল অঞ্চল নিজেদের দখলে নেয়ার চেষ্টা করলে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের মাধ্যমে পুনরায় তা ভারতের অধিকারে আসে।

সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×