দুষ্ট লোকের মিষ্টি কথা,
যে গলিবে পাবে সে ব্যথা।
ভুলিও না তবু তুমি তাহার ছলে,
তবে ভিজবে আঁখি তোমার নোনা জ্বলে,
সারাজীবন শুনে এলাম,
বন্ধু স্বজন,জ্ঞানী লোকে এ কথাই বলে ।
জায়গা না বুঝে ভুল সাগরে দিওনা ঝাপ,
ওগো প্রেমের আগে বুঝিও তুমি তাহার মনের ভাব,
না হয় প্রেমের পরে,
দুঃখের সাগরে সাঁতরাতে হবে জীবন ভরে।
তুমি বাসো যাকে,তাকে নয়,
যে তোমায় ভালোবাসে,
তার সনেই যেন হয়, তোমার মন বিনিময়।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



