somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ত্রাসী হামলা আইএসের দায় স্বীকার এবং যেভাবে হামলার চেষ্টা হয়েছিল

২৩ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গতকাল বুধবার সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস। বৃহস্পতিবার আইএসের মুখপাত্র হিসেবে আমাক নিউজ এজেন্সি এই কথা জানিয়েছেন।তার আগে গতকাল বুধবার লন্ডনের স্থানীয় সময় দুপুরে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই হামলায় পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। আরো আহত হয়েছেন ২৯ জন।সংবাদে আরও জানানো হয় সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারী। ঘটনার সময় পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল।তার আগে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে রক্তক্ষয়ী এ সন্ত্রাসী হামলা উদযাপন করছে আইএস।


লন্ডনে পার্লামেন্ট ভবনে হামলার চেষ্টা যেভাবে হয়েছিল
লন্ডনে এটি ছিল ২০০৫ সালের পর এ এই পর্যন্ত সবথেকে বড় সন্ত্রাসী হামলা।গতকাল বুধবার আনুমানিক বিকেল পৌনে তিনটার আগে একজন হামলকারী একটি গাড়ি ওয়েস্টমিনস্টার ব্রিজে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তার গাড়ি তুলে দেয় পথচারীদের ওপর। সে সময় দুজন নিহত হন,আর আহত হন আরো বহু মানুষ। তারপর গাড়িটি এসে ধাক্কা দেয় পার্লামেন্ট ভবনের রেলিং এ। ছুরি হাতে গাড়ি থেকে বেরিয়ে তারপর হামলাকারী পার্লামেন্ট ভবনের দিকে দৌড়ে যায়। সেখানে পুলিশ তাকে বাধা দেন। তখন একজন নিরস্ত্র পুলিশ অফিসার কীথ পামারকে ছুরিকাঘাত করেন হামলকারী। কীথ পামার নিহত হন। পরে পুলিশ হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায় । নিহত হয় হামলাকারীও।তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সেখানে ছিল খুবই আতংকজনক এবং বিশৃঙ্খল এক অন্যরকম পরিস্থিতি। রিচার্ড টাইস নামে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে তিনি ওয়েস্টমিনস্টার টিউব স্টেশন থেকে বেরিয়ে আসছিলেন ঠিক পৌনে তিনটার দিকে। আর তখন পুলিশ তাকে ওয়েস্টমিনস্টার ব্রিজের দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখেন ব্রিজের ওপর অনেক লোক আহত অবস্থায় পড়ে রয়েছে। তখন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। রিচার্ড টাইস জানতে পারেন ফুটপাথে লোকজনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল। ব্রিজের দক্ষিণ দিক থেকে উত্তর প্রান্ত পর্যন্ত এভাবে লোকজনকে চাপা দিতে দিতে গাড়িটি সামনের দিকে অগ্রসর হয়েছে। তিনি আরো বলেন আমি গুনে দেখেছি পুরো ব্রিজে অন্তত আটজন লোক পড়ে ছিল।


এ হামলার পরপরই পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল।


হামলার ঘটনার পরে রাস্তায় পড়ে থাকা আহত মানুষদের দৃর্শ্যপট ।নিহত পুলিশ অফিসার কীথ পামার তার বয়স ৪৮বছর। তিনি ছিলেন পুলিশের পার্লামেন্টারি এবং ডিপ্লোমেটিক প্রটেকশন কমান্ডের সদস্য। তিনি পনেরো বছর ধরে পুলিশের চাকুরিতে নিয়োগ ছিলেন।আর নিহত একজন পথচারীর নাম আয়শা ফ্রেড। তিনি ডিএলডি কলেজ লন্ডনে কাজ করতেন। হামলাকারি ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে যখন গাড়ি তুলে দিয়েছিল লোকজনের ওপরে, তখন তিনি আহত হন।নিহত আরেকজনের ৫০ বছর বয়সী একজন পুরুষ। সাতজন আহত মানুষের অবস্থা খুবই আশংকাজনক। আর ২৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।আহতদের মধ্যে আছে তিনজন পুলিশ অফিসার। তারা একটি অনুষ্ঠান থেকে পায়ে হেঁটে ফিরছিলেন ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে।একদল ফরাসী স্কুল ছাত্রও সে সময় ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর ছিলেন। তাদের তিনজনও সে সময় আহত হন।ল্যাংকাশায়ারের এজ হিল বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্রও এই ঘটনায় আহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ জন দক্ষিণ কোরিয় পর্যটক।

প্রধানমন্ত্রী টেরেসা মে জানিয়েছেন হামলাকারীর জন্ম ব্রিটেনেই এবং একবার ব্রিটেনের নিরাপত্তা বাহিনী তার ব্যাপারে তদন্তও করেছে জঙ্গীদের সঙ্গে যোগাযোগের কারণে। তবে পুলিশ এখনো তার নাম প্রকাশ করেননি।অন্যদিকে পুলিশ জানিয়েছে তারা হামলাকারী কে তা জানেন। আর এখন পুলিশ হামলাকারীর অন্য সহযোগী কারা ছিল তাদের ধরার চেষ্টা করছেন। পুলিশ সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন হামলকারী কে তা জানার চেষ্টা না করার জন্য।পুলিশ আরো বলছেন হামলাকারী আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বা ইসলাপন্থীদের সন্ত্রাসবাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বলে তারা অনুমান করছেন।হামলাকারী কি উদ্দেশ্যে হামলা করেছে ও কিভাবে প্রস্তুতি নিয়েছে এবং তার সহযোগী কারা ছিলো পুলিশের তদন্তে এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্রঃ রয়টার্স।
এবং যুক্তরাজ্যের এক্সপ্রেস পত্রিকা ও বিবিসি বাংলা।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৮
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×