somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাগলা কুকুর দমানোর গ্যাস মানুষের ওপর ছুড়ছে পুলিশ

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আক্রান্তদের চোখ নষ্ট হয়ে যেতে পারে, এমনকী মৃত্যুও হতে পারে * মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ * স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ভিন্নমত

আন্দোলন দমাতে ও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের ব্যবহার করা পিপার স্প্রে শরীরের জন্য ভয়াবহ ক্ষতিকর বলে মত দিয়েছেন চিকিত্সক ও বিশেষজ্ঞরা। এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের ছোড়া পিপার স্প্রেতে এক শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়া অনেকে এর প্রভাবে অসুস্থ হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো মানুষের জন্য ক্ষতিকর পিপার স্প্রে ব্যবহারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

জানা যায়, সাধারণত পাগলা কুকুর ও ভয়ঙ্কর জীবজন্তুকে পরাস্ত করতে বিভিন্ন দেশে পিপার স্প্রে ব্যবহার করা হয়। বিশ্বের উন্নত দেশগুলো অতীতে দাঙ্গাদমনে পিপার স্প্রে ব্যবহার করা হত। স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর বিধায় দেশগুলোয় পিপার স্প্রে নিষিদ্ধ করা হয়। এ গ্যাসে শুধু সাময়িক যন্ত্রণাই নয়, চিরস্থায়ী শ্বাসকষ্ট, স্ট্রোকের ঝুঁকি, অন্ধত্ব ও স্থায়ীভাবে ত্বক আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয় ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে জনতার ওপর পুলিশ পিপার স্প্রে প্রয়োগ করায় কমপক্ষে ৬১ জনের মৃত্যু ঘটে। দি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) এক তথ্যপ্রমাণে বলা হয় ১৯৯৩ সালে ক্যালিফোর্নিয়ায় পুলিশ হেফাজতে পিপার সেপ্রতে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচিতে পুলিশ পিপার স্প্রে করে। নাক, মুখ এবং চোখে এ স্প্রে করায় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার সেকান্দার আলী। তাকে তাত্ক্ষণিকভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। রোববার অসুস্থ অবস্থায় তিনি গ্রামের বাড়িতে চলে যান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। তার মৃত্যুর কারণ পুলিশের পিপার স্প্রে বলে দাবি করেছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ এশারত আলী।

গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে শাহবাগের বারডেম হাসপাতালের সামনে পুলিশের ছোড়া পিপার স্প্রেতে আক্রান্ত হয়ে বামমোর্চাকর্মী লুত্ফুন নাহার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নিতে আসেন। স্প্রেতে আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পরও তিনি চোখ খুলতে পারেননি। পরিষ্কার করার জন্য পানি ব্যবহার করলে চোখে জ্বালাপোড়া আরও বেড়ে যায় বলে তিনি জানান।

চিকিত্সকরা বলছেন, পিপার স্প্রে মানব দেহের জন্য ভয়াবহ ক্ষতিকর। পিপার স্প্রেতে চোখ আক্রান্ত হলে ঝাপসা দেখা থেকে শুরু করে চোখের কর্ণিয়া নষ্ট হতে পারে। মানবদেহের অন্য অংশের কোনও টিস্যু ক্ষতিগ্রস্ত হলেও তা ওষুধের মাধ্যমে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো গণতান্ত্রিক আন্দোলনে পিপার স্প্রে ব্যবহার করায় উদ্বেগ প্রকাশ করেছে। অধিকার-এর পরিচালক নাসির উদ্দিন এলান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের গ্যাস ব্যবহার অত্যন্ত উদ্বেগের।

চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক আনিসুর রহমান আঞ্জুম বলেন, পিপার স্প্রেতে চোখ আক্রান্ত হলে তা ভয়াবহ রকমের ক্ষতি হতে পারে। আক্রান্ত চোখ বেশিক্ষণ চিকিত্সা ছাড়া থাকলে কর্ণিয়ার ক্ষতি হয় বেশি। তবে পানি দিয়ে দ্রুত ধুয়ে ফেললে ক্ষতির পরিমাণ কমে আসে।

পিপার স্প্রে ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরে ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে পিপার স্প্রে ব্যবহার করা হয়। লাঠিচার্জ ও টিয়ার শেল ব্যবহারের চেয়ে পিপার স্প্রে ব্যবহার করে দ্রুত বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে।

তবে পুলিশ বলছে, পিপার স্প্রেতে মানব শরীরের জন্য ক্ষতিকর কোনও উপাদান নেই। বিশৃঙ্খলা ঠেকাতে উন্নত অনেক দেশেই পিপার স্প্রে ব্যবহার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের দাবি, পিপার স্প্রে আগেও ব্যবহূত হয়েছে। এতে মানুষের অন্ধত্ব ও বিকলাঙ্গ হওয়ার কোনও আশঙ্কা নেই।

সৌজন্যেঃ দৈনিক আমাদের সময়
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×