এটুকু পড়ে
"বাংলাদেশ থেকে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের অভিভাবক নেই বলে তাদের পক্ষে একটি আউটসোর্সিং নীতিমালা তৈরি করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল রোববার ৭১ বিধিতে সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবুর জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এই প্রস্তাবের কথা জানান। তিনি বলেন, বর্তমানে আউটসোর্সিং কর্মীদের কোনো অভিভাবক নেই এবং যেকোনো সময় এজেন্টরা পালিয়ে গেলে এসব কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে। আর এ জন্য সংসদীয় সাব-কমিটি গঠনের মাধ্যমে একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। "
খুব ভালো লাগলো ,সরকার বুঝি এবার আউটসোসিং এ বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিবে ।
কিন্তু যখন দেখলাম ঐ সাংসদ ঐ নোটিশে আরও লিখেছে
" এছাড়াও নোটিশে বলা হয়, দেশের লাখ লাখ গৃহবধূ, যুবক ও যুব মহিলা আত্ম কর্মসংস্থানের তাগিদে নিজ নিজ ঘরে বসে ক্লিকের মাধ্যমে লাখ লাখ ডলার আয়ের কাজ পূর্ণ উদ্যমে শুরু করেছে। যা ভবিষ্যতে গার্মেন্টস সেক্টরের রফতানি আয়ের সাথে পাল্লা দিতে সক্ষম হবে।"
লেখাটুকু দেখে অবাক হয়ে গেলাম , যেখানে আমরা যুবসমাজ ও ছাত্রসমাজ নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে প্রতি মাসে কোটি ডলার আয় করে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছি সেখানে দেশের দায়িত্বশীল ব্যক্তিরা সেই মেধার কোন মূল্যই দিতে পারলো না !!! ফ্রিল্যান্সিং মানে বুঝিয়ে দিল ক্লিকের মাধ্যমে লাখ লাখ ডলার আয়ের কাজ , সকল ফ্রিল্যান্সারদের পক্ষ থেকে আমি উক্ত ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ।
ফ্রিল্যান্সিং কাকে বলে ও মেধার সঠিক মূল্যায়ন মহান সংসদের সামনে তুলে ধরতে সাংসদদের অনুরুধ করছি , ফ্রিল্যান্সারদের কল্যাণে কাজ করবার আহবান জানাচ্ছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



