
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হওয়ার পর সেখানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছেন বাংলাদেশের দূতাবাস । হটলাইন নম্বরটি হলো 0033146519033 শনিবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়া আলম তার ফেসবুকে পেজে দেওয়া স্ট্যাটাসে বাংলাদেশিদের ওই হটলাইনে যোগাযোগ করতে বলেন।
এর আগে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক মোঃ কামরুজ্জামান ভূইয়া জানান, প্যারিসে হামলায় কোনো বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেনি । আর ফ্রান্সে অবস্থান করা স্বজনদের সম্পর্কে তথ্য জানতে নিচের হটলাইনে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশিরা । নম্বরগুলো হলোঃ +৩৩১৪৬৫১৯০৩৩ তাছাড়াও টিএম রেজা +33 6 51 36 02 22 মোবাইল এবং ওয়াহিদ ভার তাহের +33614497095 মোবাইল)।
এর আগে দুপুরে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার জেনারেল হযরত আলী খান জানান ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের জরুরি অবস্থার মধ্যে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । তাছাড়াও যে কোনো প্রয়োজনে দূতাবাসের হেল্প লাইন 01 46 51 88 44 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ।
শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসসহ তার আশপাশের ছয় স্থানে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৬২ জন নিহত হয়েছেন । এ সময় আট হামলাকারীও নিহত হয়েছেন । এই সব হামলায় আহত হয়েছেন আরো শতাধিক । হামলার পর ফ্রান্সে জরুরি অবস্থা ঘোষনা করেন প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ । দেশটির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



