somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাব্য-নাটিকাঃ শিস দিয়ে যায় অহর্নিশ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নৈসর্গিক রূপকের আশ্রয়ে একজন সঙ্গীতানুরাগী নিঃসঙ্গ পুরুষ (নীল পাহাড়) এর তীব্র প্রেমাকাংখা, অতৃপ্ততা, হতাশা আর নির্লিপ্ততার পাশাপাশি তার প্রেমিকা (নদী)-র নিরব প্রেম নিবেদন, অপ্রকাশিত প্রেমের নিরুদ্ধ বেদনা, চাপা অভিমান এবং সব শেষে প্রেম প্রকাশের অপূর্ব মাধুর্য তুলে ধরার প্রয়াস; কাব্য-নাটিকাঃ-
শিস দিয়ে যায় অহর্নিশ

নীল পাহাড়ের দিন কাটছিল চরম শুন্যতার মাঝে এ’ভাবেঃ

বিষন্নতায় মৌন নীল নির্ঘুম পাহাড়
অজানা পাখীর গান শুনে কাটায় প্রহর
খোঁজে আর ডাকে সেই পাখিটিকে,

নীল পাহাড়ঃ কোথায় উড়ে গেলে নীল পাখী?
ধরা দাও ... কাছে এসো ...
বড্ড যে নিঃসঙ্গ লাগছে!
পাখিটা ধরা দেয় না
আসে ও না কভু কাছে
শুধু দূরে কোথাও
শোনা যায় তার বিরহী সুরের প্রতিধ্বনি

নীল পাহাড়ের জীবনে প্রেমিকা (নদী)-র আবির্ভাবঃ

কোন এক বিষন্ন রাতের প্রান্তিকে
ঝরা পালকের আলতো ছোঁয়ায়; ঘুম এলো তার দু’চোখ জড়িয়ে
নদী এলো পা’য় পা’য় সেই রাতে। প্রশান্ত-
পাহাড়ের অলখে, ছলকে ছুঁয়ে গেলো ঢেউ-পাহাড়টির চরণ
আড়মোড়া ভেঙে জেগে উঠতেই
নদীটি আড়াল, জলের দাগে শুধু রেখে গেলো তার আসার স্মৃতি-চিহ্ন
নীল পাহাড়টি টের পেলো; ঘুমের ফাঁকে কেউ এসেছিলো তার কাছে

নীল পাহাড়ঃ তবে কী এসেছিলো নীল পাখি? সমস্ত
রোমকূপ জুড়ে কেন তবে মাতাল
করা সেই চেনা ঘ্রাণ?

নীল পাখি ফেরে না
নদীও আসে না আড়াল ভেঙ্গে কাছে
মধ্য নদীর চোরা স্রোতে শুধু
বয়ে চলে তার অভিমানি ক্ষোভঃ


নদীঃ নদীকে বাঁধে নি কেন কেউ?
কেন ডাকে নি অমন মোহন পিছু ডাক?

নীল পাহাড়ঃ যে যাবার যাবে-ই-সে
শুনবে না পিছু ডাক কারও;
কোনদিনও!


বিড়-বিড় করে বলে উঠে নীল পাহাড়
আর সে কথা শুনে শুধু তার মন-পাখি


নদীর অভিমানঃ

একদিন ফুঁসিয়ে উঠেছে নদী অভিমানে
নোনা জল মিশে বেড়ে গেছে তার নাব্যতা
বিক্ষুব্ধ আছড়ে পড়া জল-রাশির তোড়ে বিব্রত
পাহাড়ের উদাসীনতা

কারও শীতল স্পর্শে জেগে উঠলো পাহাড়টির অজানা আবেশ

নীল পাহাড়ঃ কার ভেজা চুল ল্যাপ্টানো বুকের পরে?
জড়িয়ে রেখেছে তাকে কার নিটোল বাহুলতা
কার ঘন নিঃশ্বাসের শাবল; খুড়ছে কঠিন
পাথুরে মৃত্তিকা!



চিন-চিনিয়ে বেজে উঠে ব্যথার তার-সানাই
সর্বনেশে এমন ঘটনা ঘটেনি তো আগে!





ফুঁপিয়ে কেঁদেছে নদী অনুক্ত কথার স্রোতে
ফাল্গুনী হাওয়া বয়ে গেছে তার খোলা চুলে

নদীঃ আমি এসেছি
তোমার খুউব কাছাকাছি
ভালোবাসা দাও!
এক চুমুক হলেও দাও সুধা, অমৃত!


মৌনতা ভেঙেছে নির্বাক পাহাড়
প্রগলভ সে আজ খুশীর জোয়ারে।


নীল পাহাড়ঃ তবে কী তুমি-ই সেই নীল পাখি?যার-
গানের পাগল করা সুর ভেসে আসে ইথারে?
পদধ্বনি শুনি যার বারবার
যার পালকের চেনা ঘ্রানে, উতল আমার-
মনের বন? যার কোমল আদরে থামে এই-
যতিহীন স্নায়ু চাঞ্চল্য!?!



অভয় পেয়ে ভীরু নদীটি যেন কিছুটা সপ্রতিভ হ’লো। কুলু-কুলু ধ্বনির স্রোতে, নদী বল্ল তার না বলা সব মনের কথাঃ

নদীঃ যে গান তুমি শুনে গেছ এত কাল
সে আমার-ই গাওয়া,
যে পদধ্বনি শুনে চমকে ফিরেছ পিছু
সে আমার-ই নূপুর-নিক্কন
ঝরা পালকের ছোয়া; সে আমার-ই
কোমল স্পর্শ-মায়া!
আমার-ই স্রোতে ভেসে চলা শ্যাওলার ঘ্রাণে
উতল তোমার আদিম প্রবৃত্তি ।
আর ওই নীল পাখি; সে তোমার
মনের মন-পাখি;
হতাশার মাঝে যে তোমার আশার বর্তিকা;
সাধনার ধ্যান।
বেঁচে থাকার অনিন্দ্য আশ্বাস সে; আর-
কল্পিত ভূবনে মানস-প্রেম।

নদীর কথায় আপ্লুত হ’লো নীল পাহাড়ের আবেগী মন। এতকাল যে এমন-ই সুন্দরের প্রতীক্ষায় ছিলো সে।এতদিনে বুঝি দূর হলো তার ঘোর অমানিশার কাল। এক-এক করে ঝরে গেলো নীল পাখিটির কষ্ট-পালক। নদীর জলে মুখ লুকালো নীল পাহাড়ের যাতনাসমগ্র। ক্লান্ত বিধ্বস্থ মন-পাখিটি সমর্পিত হ’লো তরল নদীর অস্তিত্বে। নীল পাহাড়ের বুক চিরে প্রবাহিত হতে থাকলো ভালোবাসার নির্ঝরিণী। আর আজলা ভরে নদী পান করে চল্ল তার প্রেম-জল।

আজও নদীটি বহতা তাই নির্ঝর জল-স্বপ্ন রচনা করে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×