somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বাসর রাত

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

★একটি বাসর রাত★
লেখকঃনিলয় আহসান নিশো(বৃষ্টিহীন বর্ষাকাল)
.
.
আজ নিলয় ও নিরুপমার এর বাসর রাত।
পারিবারিক ভাবেই তাদের বিয়ে হয়েছে। নিরুপমা শিক্ষিত মেয়ে এবং নিলয় পড়ালেখা শেষ করে নিজেদের পারিবারিক ব্যবসা দেখাশুনা করে।
.
.
রাত ১২:৩০
নিলয় বাসর ঘরে আসলো সবাই কে বিদায় জানিয়ে।নিরুপমা খাট থেকে নেমে নিলয় এর পা ছুয়ে সালাম করলো। নিলয় নিরুপমা কে উঠিয়ে খাটের উপর বসাল।নিলয় নিরুপমা কে বলল "আজ আমাদের বাসর রাত। সবার মতই আমাদের জীবনেও বহু প্রতিক্ষিত রাত এই রাত।
আজ এই শুভক্ষনে আমি তোমাকে কিছু কথা বলতে চাই আশা করি মনযোগী হয়ে শুনবে।
.
.
কাল কেও তুমি শুধু একটা মেয়ে ছিলা। আজকে তুমি কারো স্ত্রী, কারো সংসারের বউ।কারো ভাবি, কারো জা,কারো চাঁচি, কারো মামী।আজ থেকে তোমার অনেক দাযিত্য বেড়ে গেছে। যেহেতু আমরা পরিবারের কথা মত বিয়ে করেছি তাই হয়তো একে অপরকে জানার সময় কম পেয়েছি।
তবুও কিছু কথা
.
.
আজ থেকে তুমি আমার স্ত্রী এবং আমি তোমার স্বামী। যেহেতু আমাকে তোমার বর হিসেবে মেনে নিয়েছ তাই মনে করছি আমাকে তোমার যোগ্য মনে করেছ।আর আমাকে যদি তোমার যোগ্য করে কেউ গড়ে তোলে তারা হল আমার আব্বু আম্মু।
আশা করি তুমি তাদের কে সম্মান দিয়ে চলবে।তাদের কে নিজের আব্বু আম্মু মনে করবে।
.
.
তারা আমাকে তোমার যোগ্য করেছে তার মানে তারা আমার থেকে অনেক বেশি যোগ্য তাই তারা বয়সের কারনে হয়তো রাগারাগি করতে পারে। তখন তুমি তাদের সামনে মাথা নত রেখে নরম স্বরে কথা বলবা।
কারন " কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নাও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার ন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।"
.
.
যদি তুমি তাদের রাগের সময় ভাল ব্যবহার কর তাহলে তারা আর কখনই তোমার সাথে রাগবে না।যদি তুমি আব্বু আম্মুকে মন থেকে ভালবাসো তাহলে তারা তোমাকে অনেক আশিবাদ করবে যা অমুল্য।
.
.
তোমাকে রান্না করতে হবে।আম্মু যখন রান্না করছে তখন তুমি আম্মু কে গিয়ে বল যে আম্মু আমি রান্না পারি না আমাকে শিখাবেন?? আম্মু খুশি হবে। তোমাকে রান্না করতে হবে না তখন তবু খুশি থাকবে।বিকেলবেলা একটু চা বানিয়ে তাদের কে দিয়ে আসলে তারা অনেক খুশি হবে তোমার উপর।
.
.
শুনেছি সব ভাবিরা নাকি ননদ জা দের কে দেখতে পারে না।তুমি এই ধারনা পাল্টে দিবা। আমার বোন রা ৬মাস পর হয়তো আসবে থাকবে ৬দিন। এই ৬দিন তাদের কে নিজের বোন মনে করে আদর কর যেন পরের বার তোমার টানেই আসে আবার।
.
.
তুমি হয়তো জানো না যে একবার আমার অসুস্থ হইছিলাম এবং আমার আব্বু আম্মু ছিল না। আমার ২বোন সারারাত আমার মাথার পাশে না ঘুমিয়ে সেবা করেছিল এখন ভাবো তুমি তাদের কে কেমন ভালবাসবে?
.
.
আমার বড় ভাই আছে যে আমার চাওয়ার আগেই আমার অভাব পুরন করছে আশা করি তুমি তাকে নিজের ভাইয়ের মত দেখবে।যদি ভাইয়ার কাছে কিছু আবদার কর তাহলে তিনি তোমার উপর খুশি হবে। আর ভাবি তো তোমাকে বোন বানিয়েই ফেলেছে।
.
.
আমাদের বাড়িতে অনেক বাচ্চাকাচ্চা আছে।তাদের কে আদর করবে সারাদিন তাদের সাথে সময় কাটাবে একঘেয়েমি দুর হবে।
.
.
অতঃপর
ভালবাসা দিয়ে সব জয় করা যায় হিংসা দিয়ে নয়।ভালবাসা দানে বাড়ে কমে না। যতযত ভালবাসা দিবে সবাই তেমন ভালবাসা তোমাকে দিবে। সবাইকে ভালবাসবে।আর তুমি যদি এতকিছু কর তাহলে আমি নিশ্চয় তোমাকে খারাপ রাখতে চাইব না?
আর একটা মেয়ের কাছে স্বামীর সুখের চেয়ে বড় কিছু নেই।
.
.
এমন কিছু করবে যেন এইঘর টাকে স্বর্গ মনে হয়।
প্রতিদিন পাচ ওয়াক্ত নামাজ পড়বা।
তুমি অনেক রুপসী কিন্তু সেটা সবার জন্য নয়। তাই বাইরে সংযত হয়ে চলাফেরা করবে।
.
.
তোমার কিছু বলার থাকলে বল।
নিরুপমা মাথা উঠেই নিলয় এর দিকে তাকালে নিলয় দেখে নিরুপমা কাঁদছে।
নিলয় বলল কাঁদছ কেন?
নিরুপমা বলল জীবনে কাউকে বলিনি আজ বলছি "আমি তোমাকে ভালবাসি "
আমার জীবনে শ্রেষ্ঠ উপহার তোমার মত কাউকে জীবনে সঙী করে পাওয়া।
.
.
নিলয় বলল আমিও ভালবাসি তোমাকে
কথা বলতে বলতে আযান দিয়ে দিল
যাও তুমি নামাজ পরে ঘুমাতে যাও আমি মসজিদ গিয়ে নামাজ পরে আসতেছি।
.
.
পরের দিন থেকে শুরু হল এক শান্তির সংসার। আমার আব্বু আম্মু যেন বউ পায়নি পেয়েছে একটা মেয়ে।
আমাকে বাদ দিয়ে সারাদিন বউকে নিয়েই ব্যস্ত থাকে বাড়ির সবাই।
আমিও কিছু বলিনা।
দিন গেলে রাত টাতো আমার।
......
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:১০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×