somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভীন্ন রকম মজার পোস্ট. অস্ট্রেলিয়ান বধূকে রিকশায় চড়িয়ে ঘরে তুললেন বরিশালের রুমান

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন এমিলি রেবেকা পার। শুধু ভালোবাসার টানে। কেন না তাঁর ভালোবাসার মানুষটি যে এ দেশেই থাকে। প্রেমিক মুসলিম হওয়ায় খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলামে ধর্মান্তরিত হয়েছেন। বিয়েটি স্মরণীয় করে রাখতে বরিশালে এসেছেন অস্ট্রেলিয়া সরকারের হিউম্যান সার্ভিস বিভাগের কর্মচারী এমিলি, তার বাবা-মা, ভাই, খালা-খালু, ফুফু-ফুফাসহ পরিবারের ১৮ জন সদস্য। এমিলি রেবেকার (নতুন নাম এমিলি আলম) সদ্য বিবাহিত স্বামী সাইদুল আলম রুমান নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর শফিকুল আলম গুলজারের ভাতিজা

জানা গেছে, ১৯ জানুয়ারি সপরিবারে বাংলাদেশ আসেন এমিলি ও রুমান। আলেকান্দায় রুমানের নিজ বাড়ি হলেও এমিলির পরিবারের সদস্যদের রাখা হয় গুলজারের মালিকানাধীন এরিনা আবাসিক হোটেলে। শুক্রবার জুমার নামাজের আগে বায়তুল মেহেদী জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল হালিমের কাছে কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এমিলি। তার নতুন নাম রাখা হয় এমিলি আলম। এ সময় এমিলির বাবা ব্রুস পার ও মা ভিকি পারসহ তার আত্মীয়রা উপস্থিত ছিলেন। ওই দিন সন্ধ্যায় রুমানের আলেকান্দার বাসভবনে রুমান ও এমিলির বিয়ে সম্পন্ন হয়। রাতেই নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে রুমান-এমিলির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। হোটেল এরিনা থেকে নতুন একটি রিকশা ফুল দিয়ে সাজিয়ে কনে এমিলিকে অনুষ্ঠানে নিয়ে আসেন বর রুমান। বরের রিকশার পেছনেই ছিল দুই পরিবারের সদস্যবাহী রিকশা। বিয়ে উপলক্ষে অস্ট্রেলিয়ান বধূ এবং তার মাসহ পরিবারের নারী সদস্যদের বাঙালির চিরাচরিত শাড়ি-কাপড়ের সাজে অন্য রকম এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অতিথিরা নবদম্পতির শুভ কামনা ও তাদের জন্য দোয়া করেন। আগামীকাল বর-কনে এবং কনে পরিবারের সদস্যরা ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

১৬ বছর আগে পড়াশোনা করতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যান রুমান। সেখানে আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড সিস্টেম বিভাগ থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করেন। তার স্ত্রী এমিলিও একই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই পরিচয় হয় এমিলির সঙ্গে। উভয়ে উভয়কে জানাশোনার পর ২০১০ সাল থেকে ভালোবাসায় জড়িয়ে যান। পরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। পড়াশোনার পাট চুকিয়ে অস্ট্রেলিয়ায় এক্সপোর্টের ব্যবসা করবেন রুমান এমনটাই জানালেন।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×