এই জগতে দুই ধরনের ভাল মানুষ আছে। এক ধরনের মানুষের খারাপ হওয়ার সুযোগ নাই তাই তারা ভাল। অন্য ধরনের মানুষের সব রকম খারাপ কাজের সুযোগ থাকা সত্তেও সে ভাল।
কিছু উদাহরন দিলে সহজে বুঝবেন। ধরেন মানুষটা মেয়ে বাজি করেনা। কারন তাকে আসলে কোন মেয়ে পাত্তাই দেয়না। সেই মানুষটা সব সময় অহংকার করে বলবে - আমি ভাই সলিড মানুষ। মেয়ে নিয়ে কোন বাজে স্ক্যান্ডাল আমার নেই।
আবার মানুষটা ঘুষ খায়না। কারন তাকে ঘুষ দেয়ার মত কোন পজিশন তার নেই।
কথায় আছে খালি কলশি বাজে বেশি। এরা কাজে কম কথায় বেশি।
বড়লোক ঘৃনা করি আমি গরীব ভালবাসি। অমুকের মেয়ে ভালনা তমুকের ছেলে ভালনা। দেশটা রসাতলে যাচ্ছে,যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ব্লা... ব্লা... ব্লা.....এরা কোন কিছুর সমাধান দেয়না শুধু সমস্যা নিয়ে কথা বলে। এটা হয়নি। ওটা ঠিক না। কিন্তু নিজে কিছু করে দেখাবেনা। অথচ কেউ কিছু করলে সেখানে গিয়ে ভুল ধরবে। লিখেছেন ভাল কিন্তু বানান ভুল!
এই মানুষ গুলাই অন্যকে গালি দেয় বেশি। আর নিজের অবস্থানটা একটু বদলে গেলে নিজেও সেই কাজ গুলাই করে।
যারা খারাপ করার সুযোগ থাকা স্বত্তেও ভাল মানুষ। তাদের আপনি খুব কাছে না গেলে চিনতেই পারবেন না। নিজেকে এরা খুব সাধারন ভাবে উপস্থাপন করে। তাদের চারপাশে একটা মুগ্ধতা তৈরি হয়। প্রচন্ড সম্মোহনী ক্ষমতা নিয়ে এরা জন্মায়। একবার যদি এদের ভাল লেগে যায় সেই ভাল লাগার বলয় থেকে আপনি কোনদিন বের হতে পারবেন না। নিজের অজান্তেই আপনি তাকে অনুকরন করবেন অনুসরন করবেন।
এদের চেনার সহজ উপায় হচ্ছে। এরা নিজে থেকে আপনাকে কিছু বলবেনা আপনাকে খুঁজে নিতে হবে। এদের সাথে যত বেশি মিশবেন তত বেশি অবাক হবেন।
ধরা যাক ছেলেটা খুব সুন্দর আপনি ধরেই নিবেন তার হয়ত গন্ডায় গন্ডায় মেয়ে বন্ধু। খোঁজ নিয়ে দেখবেন সে তখনও সিংগেল। অপেক্ষায় আছে কবে তার জন্য বাবা মা এক রাজ কন্যা ধরে আনবে।
ধরা যাক মানুষটা খুব আধুনিক তাকে দেখে মনে হবে সব ধরনের উশৃংখলার সাথে তার বসবাস। কাছে গেলে দেখবেন শত আধুনিক হলেও সে কখনো এক টান সিগারেট মুখে দেয়নি। আপনি অবাক হয়ে তার পোশাকের দিকে তাকিয়ে থাকবেন আর বিষ্ময় নিয়ে জানবেন সে পাঁচ ওয়াক্ত নামায আদায় করে।
এই মানুষ গুলো কোন লেবাসে বিশ্বাস করেনা কাজে বিশ্বাস করে। সব পরিবেশে খাও খাইয়ে নিলেও নীতি ঠিক রাখে। এই ভাল মানুষ গুলাকে খুঁজলে পাওয়া যায়না আবিষ্কার করতে হয়।

সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




