মহান মাতৃভাষা দিবস এবং করিম চাচা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মহান মাতৃভাষা দিবস আজ।আজকেই করিম চাচার এক সন্তান জন্ম নিয়েছে,এইতো কিছুক্ষণ আগে ডাক্তার উনাকে পাঠিয়েছিলেন ঔষধ কিনে আনতে।চাচা ভাবলেন আজ ভাষাদিবস"আমি অবশ্যই এমন দোকান থেকে ঔষধ কিনবো যে দোকানে ফার্মেসি বানানটা সঠিক করে লেখা।চাচা ছুটে চললেন,ছুটছেনতো ছুটছেনই কিন্তু একটা দোকানও পেলেন না যেখানে ফার্মেসি বানানটা ঠিক করে লেখা।সবখানেই ফার্মেসি বানানটা"ফার্মেসী" লেখা।ছুটতে ছুটতে তিনি চলে গেলেন শহিদ মিনার চত্বরে। যেয়ে দেখলেন সবাই পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি ব্যাস্ত সেলফি তুলা নিয়ে।মনে দুঃখ নিয়ে তিনি হাসপাতালে আসলেন অনেক দূরের একটা দোকান থেকে ঔষধ কিনে।ডাক্তার গালিগালাজ করলেন,অবশেষে দেরিতে হলেও উনার বাচ্চা ভূমিষ্ট হলো।
বাচ্চার মুখ দেখে তিনি অনেক খুশি হলেন অতঃপর ভাবলেন "যাই এবার খেয়ে আসি"
চাচা বেরিয়ে গেলেন।ভাবতে থাকলেন এবার আমি এমন রেস্টুরেন্টে ঢুকবো যেখানে রেস্টুরেন্ট বানানটা ঠিক করে লেখা।আবারও চাচা মাইলের পর মাইল হাটলেন তারপর পেলেন একটা রেস্টুরেন্ট যেখানে বানানটা"রেষ্টুরেন্ট"লেখা নয়।
করিম চাচাকে স্বান্তনা দেয়ার ভাষা আমার নেই।
অবশেষে মহান ভাষা-সৈনিক সকলের তরে বিনম্র শ্রদ্ধা।ভালো থাকুক আমার বাংলা ভাষা।আমার ভাষার প্রতিটা পদ থাকুক অক্ষত অবস্থায়।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?
বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন